প্রাচীন আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় হলুদকে স্বাস্থ্যকর জীবনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শতাব্দী ধরে সুন্দর ত্বক ও স্বাস্থ্যকর চুলের রক্ষক হিসেবে হলুদ ব্যবহৃত হয়ে এসেছে। আধুনিক গবেষণাও প্রমাণ করেছে, হলুদে থাকা কারকিউমিন যৌগ ত্বক ও চুলের জন্য অত্যন্ত কার্যকর।
ত্বকের যত্নে হলুদের ব্যবহার
- হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী উপাদান ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বকে নিয়মিত হলুদ ব্যবহার করলে দাগ, ছোপ ও কালো দাগ কমে। সেইসঙ্গে প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
- হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল। ব্রণ, ফুসকুড়ি ও অন্যান্য সংক্রমণ প্রতিরোধে এটি কার্যকর। দুধ, মধু বা গোলাপজলের সঙ্গে মিশিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করলে ত্বক কোমল ও স্বাস্থ্যবান থাকে।
- অ্যান্টিঅক্সিডেন্টের কারণে হলুদ ত্বকের কোলাজেন রক্ষা করে, সূক্ষ্ম রেখা ও বয়সের ছাপ কমাতে সাহায্য করে। সপ্তাহে ২-৩ বার হলুদের মাস্ক ব্যবহার ত্বককে টানটান ও মসৃণ রাখে।
তবে সংবেদনশীল ত্বকে হলুদ ব্যবহারে সতর্ক থাকা জরুরি। সরাসরি ত্বকে হলুদ না ব্যবহার করে দুধ বা গোলাপজলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা ভালো।
চুলের যত্নে হলুদের ব্যবহার
- হলুদে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল চুলে রক্ত সঞ্চালন বাড়ায়। যা চুলের গোড়া শক্তিশালী করে। নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমে ও নতুন চুলের বৃদ্ধি হয়। দুধ বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগানো যায়।
- হলুদ প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল। খুশকি ও স্ক্যাল্প সংক্রমণ কমাতে সহায়ক। সপ্তাহে ১-২ বার দই বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করা যায়।
- হলুদ চুলের ঘনত্ব বাড়ায়, ড্যামেজ কমায়, চুলকে মসৃণ ও চকচকে রাখে। নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে আরো ভালো ফল পাওয়া যায়।
তবে সপ্তাহে ১-২ বারের বেশি ব্যবহার করা উচিৎ নয়। এতে চুল রুক্ষ হয়ে যেতে পারে। সেইসঙ্গে চুলের প্রাকৃতিক রঙ নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।