ঘরের পর্দার সৌন্দর্য বাড়াতে এবং পর্দা গুছিয়ে রাখতে পর্দা বন্ধনী বেশ উপকারী একটি জিনিস। বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন পর্দা বন্ধনী। এটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি পর্দা সুন্দর করে গুছিয়ে রাখতেও সাহায্য করে।
কম উপকরণ দিয়ে সহজে তৈরি করা সম্ভব পর্দা বন্ধনী।
যা যা লাগবে
- সিডি
- গ্লু
- কালার ফিতা
- স্টিক
- কাঁচি
পদ্ধতি
১.সিডি গোল করে মাঝে কেটে নিতে হবে।
২.কালার ফিতা দিয়ে গ্লুর সাহায্যে আবৃত করতে হবে।
৩.এবার স্টিকটি কালার ফিতা ও গ্লু দিয়ে আবৃত করে নিতে হবে। চাইলে কাপড় দিয়ে ফুল বা প্রজাপতি তৈরি করে সাজানো যাবে।