মুচমুচে ভাজায় ব্রেডক্রাম্বের বিকল্প

যে কোনও ভাজাভুজি জাতীয় খাবারে মুচমুচে ভাব আনতে ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো প্রায় অপরিহার্য। কিন্তু রান্নাঘরে সবসময় মজুদ না থাকলে পড়তে হয় বিপাকে। মজার ব্যাপার হচ্ছে এ উপাদানটির বিকল্প কিন্তু লুকিয়ে আছে রান্নাঘরেই

বাড়ির ছোট সদস্যটি চিকেন ফ্রাই খাওয়ার বায়না ধরেছে। কিংবা শীতের সন্ধ্যা মুখরোচক মুচমুচে চপ বানাতে চাইছেন অথচ ঘরে ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো নেই। যে কোনও ভাজাভুজি জাতীয় খাবারে মুচমুচে ভাব আনতে এ উপাদানটি প্রায় অপরিহার্য। কিন্তু রান্নাঘরে সবসময় মজুদ না থাকলে পড়তে হয় বিপাকে। মজার ব্যাপার হচ্ছে বিস্কুটের গুঁড়োর বিকল্প কিন্তু লুকিয়ে আছে রান্নাঘরেই।

কর্নফ্লেক্স: সকালের নাশতায় অনেকেই কর্নফ্লেক্স খান। কর্নফ্লেক্স হালকা গুঁড়ো করে নিয়ে বিস্কুটের গুঁড়োর পরিবর্তে ব্যবহার করতেই পারেন। চিকেন ফ্রাই হোক বা পকোড়া, কর্নফ্লেক্স দিয়ে ভাজলে দারুণ মুচমুচে হয়।

ওটস: বাড়িতে বিস্কুটের গুঁড়ো না থাকলে ওটসও ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের আগে ওটসকে হালকা ভেজে নিতে হবে। ভাজা ওটসের উপর স্বাদ মতো লবণ আর পাপরিকা ছড়িয়েই বানিয়ে ফেলুন চপ কিংবা কাটলেট। এটি স্বাদেও ভাল আর খেতেও মুচমুচে।

আলুর চিপস: ঘরে থাকা চিপসকে প্রথমে হাত দিয়ে গুঁড়ো করে নিন। এ বার গুঁড়ো করা চিপসগুলো চপ বা ম্যারিনেট করে রাখা চিকেনের গায়ে ভাল করে মাখিয়ে ফ্রিজে রেখে দিন। তার পর ফ্রিজ থেকে বার করে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে চপ বা চিকেন ফ্রাই।

সুজি: ঘরে থাকা সুজিও ব্রেডক্রাম্বের বিকল্প হতে পারে। বিস্কুটের গুঁড়োর মতো করেই সুজি দিয়ে মাখিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে স্ন্যাকস।

পাউরুটি: ফ্রিজে পড়ে থাকা বাসি পাউরুটি বিস্কুটের গুঁড়োর উত্তম বিকল্প। পাউরুটিগুলো কড়া করে সেঁকে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলে বাড়িতেই তৈরি হয়ে যাবে বিস্কুটের গুঁড়ো। পাউরুটির ধারগুলি জমা করে রেখেও সহজেই বানিয়ে ফেলতে পারেন বিস্কুটের গুঁড়ো।

আরও