বারান্দা সাজাতে পারেন টেরাকোটায়

অনেকই আজকাল করছেন বারান্দা বাগান। সাজসজ্জায় টেরাকোটার ব্যবহার বারান্দা বাগানকে এনে দেবে ভিন্ন মাত্রা।

আমাদের ব্যস্ত নাগরিক জীবনে নিজের মতো করে কিছু সময় কাটানোর জায়গা বারান্দা। ইটের দালানের একঘেঁয়েমির বাইরে একটু অন্যরকম অনুভব পেতে নিজের পছন্দ ও রুচিমতো বারান্দা সাজিয়ে নেয়া যায়। অনেকই আজকাল করছেন বারান্দা বাগান। সাজসজ্জায় টেরাকোটার ব্যবহার বারান্দা বাগানকে এনে দেবে ভিন্ন মাত্রা।

দেয়ালের রঙে টেরাকোটার ছোঁয়া

দেয়ালে টেরাকোটা রং ব্যবহার করতে পারেন। তার সঙ্গে মিলিয়ে দিতে পারেন ধূসর বা মাটির রং। বারান্দায় সাধারণত ৩টি বা দু’টি দেয়াল পাওয়া যায়। সেক্ষেত্রে দুটি দেয়ালে রঙের বৈপরীত্য রাখুন। তবে খুব বেশি হালকার সঙ্গে খুব বেশি গাঢ় রঙের মিশেল না রাখাই ভাল।

দেয়ালের সাজে টেরাকোটা

টেরাকোটার টালি বা দেওয়ালে সাজানোর ফলক কিনতে পাওয়া যায়। টেরাকোটার নানারকম মুখোশও পাওয়া যায়। সেই সব দিয়ে সাজিয়ে ঢেলতে পারেন বারান্দার যেকোনো এক পাশের দেয়াল।

টেরাকোটার টব

আমাদের আশপাশে তুলনামূলক কম দাম্ কিনতে পাওয়া যায় টেরাকোটা মোটিফের টব। বিভিন্ন আকারের এসব টব থেকে পছন্দমতো বেছে নিয়ে সাজিয়ে রাখতে পারেন বাহারি গাছ।

শিল্প

সাধারণত নির্দিষ্ট কিছু দোকানে এবং হস্তশিল্প মেলাগুলোতে টেরাকোটার হাতি, ঘোঁড়া, মুখোশসহ নানারকম হস্তশিল্প কিনতে পাওয়া যায়। বারান্দার এক কোনে সাজিয়ে রাখতে পারেন সেরকম কোনো জিনিস।

পর্দা

টেরাকোটার ছোট বড় পুঁতির ঝালর দিয়ে তৈরি পর্দা ঝোলাতে পারেন বারান্দার দরজায়।

আরও