ঈদের ট্রেন্ড মিনিমাল মেকআপ লুক

যদি চান মেকআপের পরও আপনাকে দেখতে ন্যাচারাল লাগুক, তাহলে মিনিমাল মেকআপই আপনার জন্য পারফেক্ট।

একটা সময় ছিল যখন মনে করা হতো, প্রচুর প্রোডাক্ট ব্যবহার করে মেকআপ করলে দেখতে বেশি সুন্দর লাগবে। সময়ের সঙ্গে বদলেছে এ ধারণা। এখন ট্রেন্ড মিনিমাল মেকআপ লুকের। এ ধরনের লুক পেতে একটি কমপ্লিট মেকআপের যতগুলো ধাপ রয়েছে তার সবই করা হয়, শুধু প্রোডাক্ট ব্যবহার করা হয় একদম অল্প পরিমাণে।

এবারের ঈদেও সাজগোজে চলছে মিনিমাল মেকআপেরই ট্রেন্ড।

আপনি যদি চান মেকআপের পরও আপনাকে দেখতে ন্যাচারাল লাগুক, তাহলে মিনিমাল মেকআপই আপনার জন্য পারফেক্ট। এজন্য পরিষ্কার ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। দিনের বেলা বাইরে বের হতে হলে ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিন লাগান। চাইলে এর সঙ্গে বিবি ক্রিমও ব্যবহার করা যেতে পারে। এরপর লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে বেইজ শেষ করুন।

চোখের সাজে মাশকারাই যথেষ্ট। শ্যাডো চাইলে বাদামি, চাপা সোনালির মতো গায়ের রঙের কাছাকাছি রঙ লাগান। ব্লাশন চাইলে একটু চাপা বাদামি রঙ বেছে নিন। তবে ব্লাশন যেন ত্বকের সঙ্গে ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

ঠোঁটের সাজে পছন্দের যেকোনো ন্যুড রং বেছে নিন। তবে অনেকেই এক্ষেত্রে ডার্ক ম্যাট লিপস্টিক পছন্দ করেন। যেহেতু পুরো সাজটাই হালকা, তাই ডার্ক লিপস্টিক এতে আলাদা মাত্রা যোগ করে।

সবশেষে দীর্ঘক্ষণ সতেজ সাজ ধরে রাখতে মেকআপ সেটিং স্প্রে করে নিন।

আরও