অন্দরের সজ্জায় ৩-৫-৭ ফর্মুলা

এই নিয়ম বিজোড় সংখ্যার ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিজোড় সংখ্যাগুলো অন্দরসজ্জার মধ্যে একধরনের ভারসাম্য এনে দেয়। বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে এই ফর্মূলার।

অন্দরসজ্জার সময় চারপাশের জিনিসগুলোর মধ্যে একটা সামঞ্জস্য থাকলে খুব ছোট ঘরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। এক্ষেত্রে ইন্টোরয়র ডিজাইনাররা বেশকিছু ফর্মুলা ফলো করেন। যার একটি হলো ৩-৫-৭ ফর্মুলা।

এই নিয়ম অনুসরণ করলে আপনার ঘর হয়ে উঠবে আকর্ষণীয় এবং আনন্দদায়ক। ফর্মুলা বলছে, যেকোনো সজ্জায় তিন, পাঁচ বা সাতটি আইটেম ব্যবহার করতে হবে। তাহলে আপনার ঘর হয়ে উঠবে আরো প্রাকৃতিক এবং নান্দনিক।

৩-৫-৭ ফর্মুলা কী?

৩-৫-৭ ফর্মুলা মূলত একটি ডিজাইনিং রুল। ধরা যাক, বড় দেয়াল জুড়ে ছবি লাগানো হবে। একটি বড় ছবি অনেক সময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। তবে যদি না হয়, তাহলে দেয়ালে তিনটি ছবি সাজানো যায়। আবার জায়গা বেশি থাকলে ৩-এর বদলে ৫ অথবা ৭টি ছবির সমন্বয়ও ভাল লাগবে।

এই নিয়ম বিজোড় সংখ্যার ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিজোড় সংখ্যাগুলো অন্দরসজ্জার মধ্যে একধরনের ভারসাম্য এনে দেয়। বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে এই ফর্মূলার। বৈজ্ঞানিক নানা গবেষণায় দেখা গেছে, মানুষের মস্তিষ্ক জোড়-সংখ্যার বিন্যাসের চেয়ে বিজোড়-সংখ্যার বিন্যাসগুলিকে বেশি আকর্ষণীয় এবং গতিশীল বলে মনে করে। এ কারণেই এই ফর্মূলা অ্যাপ্লাই করলে ঘরের ভিতরটা খুব নিয়মমাফিক সাজের বদলে ক্যাজুয়াল লুক পায়। পাশাপাশি আবার আকর্ষণীয়ও হয়।

ঘরে ৩-৫-৭ ফর্মুলার প্রয়োগ

আপনার ঘরে যদি কফি টেবিল, সাইড টেবিল বা বুকশেলফ থাকে, সেটিকে সাজাতে পারেন এই উপায়ে। এসব জায়গায় রাখতে পারেন মোমবাতি। তবে খেয়াল রাখবেন ৩টি যেন ভিন্ন উচ্চতার হয়। সাইড টেবিলে রাখা যেতে পারে ৫টি ভাস। এটিও যেন ভিন্ন আকারের হয়। আর টেবিল বা বুকশেলফ সাজাতে রাখতে পারেন সাতটি বই। দেখবেন এতেই পাল্টে গেছে ঘরের ভোল।

গাছ বা ফুল দিয়েও সাজাতে পারেন ঘর। তিনটি গাছের ছোট ছোট টব রাখতে পারেন জানালার পাশে। সাকুলেন্ট একটি ট্রেতে রাখতে পারেন ৫টি প্ল্যান্ট। অথবা সাতটি ফুলের গাছ দিয়ে একটি সেন্টারপিস তৈরি করতে পারেন।

অনেকেই বেডরুমে বিভিন্ন ধরনের পেন্টিং রাখতে পছন্দ করেন। আপনার ঘরেও সোফা বা বিছানার ওপর তিনটি ফ্রেমের এমন কোনো শিল্পকর্মের সেট রাখতে পারেন। অথবা পাঁচটি ছোট ছোট পেন্টিংয়ের গ্রুপও করতে পারেন। এছাড়াও, সোফার কুশান সাজানোর সময় এভাবেই বিজোড় সংখ্যায় কুশান রাখলে বসার ঘরেও আকর্ষণীয় লুক আসবে।

একই রকম হতে হবে জিনিস?

নিয়ম কিন্তু সে কথা বলছে না। যেমন শোয়ার ঘরে খাটের পাশের টেবিলটি সাজাবেন। টেবিল ল্যাম্পের পাশাপাশি সেখানে কোনও শৌখিন মূর্তি রাখতে পারেন। আবার একটি ছোট গাছ যোগ করতে পারেন। তবে সংখ্যায় সেটি ৩টি হলেই দেখলে ভাল লাগবে।

আরও