একই খাবার প্রতিদিন খাবেন না, কেন?

      আপনি কি প্রতিদিন সকালের নাশতায় ডিম টোস্ট খাচ্ছেন? বা প্রতি সন্ধ্যায় একই ধরনের খাবার দিয়ে নাশতা করছেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। সময়ের স্বল্পতা বা রান্না করার অনাগ্রহের কারণে অনেকেই এভাবে প্রতিদিন একই ধরনের খাবার খেয়ে থাকেন। একই ধরনের খাবার খেতে যেমন বিরক্তিকর, তেমনি শরীরের জন্যও ক্ষতিকর। নির্দিষ্ট কিছু খাবারে শরীর একই ধরনের পুষ্টি পায় এবং অন্যান্য পুষ্টি থেকে বঞ্চিত হয়। এতে আপনার শরীরের জন্য অতিপ্রয়োজনীয় ভিটামিন মিনারেলের ঘাটতি দেখা দিতে পারে।

আবার একই ধরনের খাবার খেতে বিরক্ত তৈরি হওয়ায় ভিন্ন স্বাদ পেতে অনেকে জাংক ফুডের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এতে স্বাস্থ্যের ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের প্রসঙ্গ এলে সেটার স্বাদ পুষ্টিতে ভিন্নতা থাকতে হবে। প্রতিদিন একই ধরনের খাবার আপনার জন্য অস্বাস্থ্যকর হতে পারে। দেখে নিন, কী কারণে আপনি প্রতিদিন একই ধরনের খাবার খাবেন না...

 

পুষ্টির ঘাটতি

শরীরের ক্রিয়াকলাপ সম্পন্ন করতে বিভিন্ন ধরনের ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদানের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের খাবার, ফল শাকসবজি খাওয়ার মাধ্যমে এসবের প্রয়োজনীয়তা পূরণ হয়। আপনি যদি প্রতিদিন একই ধরনের খাবার খান, তাহলে আপনার শরীরও একই ধরনের পুষ্টি পাবে। একই ধরনের ফল বা উদ্ভিজ যা- খায় না কেন, এতে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে। পুষ্টির ঘাটতির ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে নানা ধরনের অসুস্থতা ডেকে আনে। তাই নিয়মিত পরিবর্তন করুন খাবারের মেনু। বিভিন্ন ফল, শাকসবজি মাছ-মাংস দিয়ে পুষ্টির ঘাটতি পূরণ করুন, সুস্থ থাকুন।

 

অন্ত্রের ক্ষতি

বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বাড়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং সামগ্রিক হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি প্রতিদিন একই ধরনের খাবার খেতে থাকেন, তাহলে অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি বন্ধ হয়ে যেতে পারে। এতে হজমপ্রণালি বাধাগ্রস্ত হবে। তাই অন্ত্রকে সুস্থ রাখতে আপনার প্রতিদিনের খাবার তালিকায় সঠিক পরিমাণে সক্রিয় খাবার, ফল শাকসবজি যুক্ত করুন।

 

ওজন কমাতে বাধাগ্রস্ত

একই ধরনের খাবার ওজন কমাতে চাওয়া মানুষের জন্য বিপজ্জনক। অনেকে ওজন নিয়ে নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভোগেন। এজন্য তারা ওজন কমানোর একটি প্রক্রিয়া অনুসরণ করে চলেন। কিন্তু একই ধরনের খাবার খেয়ে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়। পিএলওএসে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, একই ধরনের খাবার খাওয়াদের তুলনায় যারা ফল শাকসবজিসমৃদ্ধ বিভিন্ন খাবার গ্রহণ করেছেন, তারা দ্রুত ওজন কমিয়ে আনতে সক্ষম হয়েছেন।

 

নির্দিষ্ট পুষ্টির আধিক্য

একই ধরনের খাবার স্বাভাবিকভাবেই একই ধরনের পুষ্টি সরবরাহ করে। নির্দিষ্ট কিছু খাবার গ্রহণের ফলে আপনার শরীরে একই ধরনের পুষ্টির আধিক্য তৈরি হচ্ছে এবং আপনি আপনার স্বাস্থ্যকে ঝুঁঁকির মধ্যে ফেলছেন।

আরও