ঘরে বসেই দূর করুন ব্ল্যাকহেড

ব্ল্যাকহেড হাত দিয়ে খুঁটতে থাকা অনেকের নেশায় পরিণত হতে পারে। কিন্তু এই কাজ করা একেবারেই অনুচিত। এই বদভ্যাস থেকে ক্ষতের সৃষ্টি হতে পারে, ব্ল্যাকহেডের পরিমাণও বাড়তে পারে।

আমাদের নাক, নাকের আশপাশ, থুতনি ও কপালে প্রায়ই ছোট ছোট ব্ল্যাকহেড দেখা যায়। বিশেষ করে নাকের ব্ল্যাকহেডের সমস্যায় পড়েন বেশির ভাগ মানুষ। নিয়মিত পারলার বা সেলুনে গিয়ে ব্ল্যাকহেড তুলে আসা বেশ সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। তাই ব্ল্যাকহেড দূর করার ঘরোয়া পদ্ধতি জানা থাকলে বাঁচবে টাকা ও সময়।

একটি ডিমের সাদা অংশ ফেটে নিন। তারপর পাতলা একটি আস্তরণ আপনার নাকে লাগান। এবার নাকের ওপর একটি টিস্যু পেপার দিয়ে ডিমের আস্তরণটি ঢেকে দিন। টিস্যুর ওপর আরেক স্তর ডিম লাগান। ২০ মিনিট এভাবে রাখুন। ডিম ও টিস্যু পুরোপুরি শুকানোর পর উঠিয়ে ফেলুন। মুখ ধুয়ে ফেলুন।

বেকিং সোডাও ব্ল্যাকহেডের একটি ঘরোয়া উপশম। তবে বেকিং সোডা খুব সাবধানে ব্যবহার করতে হয়। এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। নাক কিংবা ব্ল্যাকহেড আক্রান্ত স্থানে লাগিয়ে এক মিনিট রেখে দিন। গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুখে ময়েশ্চারাইজার লাগান। এই স্ক্রাব সপ্তাহে একবারের বেশি ব্যবহার করা যাবে না।

ব্ল্যাকহেড হাত দিয়ে খুঁটতে থাকা অনেকের নেশায় পরিণত হতে পারে। কিন্তু এই কাজ করা একেবারেই অনুচিত। এই বদভ্যাস থেকে ক্ষতের সৃষ্টি হতে পারে, ব্ল্যাকহেডের পরিমাণও বাড়তে পারে। তাই প্রথমে লোমকূপগুলো স্টিম করে নিন। তারপর ব্ল্যাকহেড টুল দিয়ে অথবা টিস্যু এবং আঙুল দিয়ে আলতো করে ব্ল্যাকহেড তুলে আনুন। ত্বকের যে স্থান থেকে ব্ল্যাকহেড তোলা হয়েছে, সেই স্থানটি জীবাণুমুক্ত করে দিন। তারপর ময়েশ্চারাইজার লাগান।

আরও