তালপাকা গরমে ‘কলাপাতায় তাল চাপড়ি’

পাকা তালের রস বা কাইয়ের সঙ্গে চালের গুঁড়ো আর গমের আটা মিশিয়ে বানানো হয় তালের বড়া, দুধের সঙ্গে তালের রস মিশিয়ে বানানো হয় তালক্ষীর। সম্ভবত সবচেয়ে বেশি খাওয়া হয় তালের ফুলুরি। এছাড়া ময়দা-আটার সঙ্গে মেখে বানানো যায় রুমালি রুটি, পরোটা, দোসা, তালের স্পঞ্জ কেক, কেক গ্লেইজ। ইন্টারনেটে খোঁজ করলে সহজেই মিলে যাবে তালের হরেক রন্ধনপ্রণালী।

ভাদ্রমাসের তালপাকা গরমে বাতাসে তালের সুগন্ধ। আষাঢ় ও শ্রাবণ—এ দুই মাস তাল খাওয়ার চল নেই। এ সময় তাল বড় হতে থাকে, এর স্বাদ হয় তিতা। বর্ষা শেষে ভাদ্রের প্রচণ্ড গরমে তাল পাকতে শুরু হয়। এ সময়ের তালই সবচেয়ে বেশি উপাদেয়। এই ফলের স্বাদ ও ঘ্রাণ যেমন মন ভরিয়ে দেয়, তেমনি এর পুষ্টিগুণ শরীরের জন্য আশীর্বাদস্বরূপ। যদিও কাঁচা ও পাকা-দুই অবস্থাতেই তাল সুস্বাদু।

তালের ভেষজ গুণ প্রচুর। বলা হয়ে থাকে, পাকা তাল ঘুম, মূত্র, রক্ত, কফ ও পিত্তবর্ধক। পাকা তালে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও প্রাকৃতিক চিনি রয়েছে, যা শরীরে শক্তি জোগায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর মধ্যে উল্লেখযোগ্য পুষ্টি উপাদান হলো-ভিটামিন এ, সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।

সুস্বাদু এই ফল দিয়ে তৈরি করা যায় নানা ধরনের পিঠা। এই মৌসুমে বাঙালির আয়োজনে তালের পিঠা অন্যতম। পাকা তালের রস বা কাইয়ের সঙ্গে চালের গুঁড়ো আর গমের আটা মিশিয়ে বানানো হয় তালের বড়া, দুধের সঙ্গে তালের রস মিশিয়ে বানানো হয় তালক্ষীর। সম্ভবত সবচেয়ে বেশি খাওয়া হয় তালের ফুলুরি। এছাড়া ময়দা-আটার সঙ্গে মেখে বানানো যায় রুমালি রুটি, পরোটা, দোসা, তালের স্পঞ্জ কেক, কেক গ্লেইজ। ইন্টারনেটে খোঁজ করলে সহজেই মিলে যাবে তালের হরেক রন্ধনপ্রণালী।

তবে তালের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী পিঠা বোধহয় ‘কলাপাতায় তাল চাপড়ি।’

তালের কাইয়ের সঙ্গে চালের গুঁড়ো, চিনি, কোরানো নারকেল আর পরিমাণ মতো লবণ মিশিয়ে শুরু হয় এর প্রস্তুতপ্রণালী। মিশ্রণটি হতে হয় রুটির কাইয়ের মতোই শক্ত। রান্নার এ পর্যায়ে এক টুকরো পরিষ্কার কলাপাতার ওপর তালরস আর আটার মিশ্রণ চেপে চেপে বসিয়ে অন্য একটি কলাপাতায় মুড়িয়ে গরম তাওয়ায় ঢেকে রাখতে হয় ৬-৭ মিনিট। নিচের পাতাটি পোড়াপোড়া হলে উল্টিয়ে অন্যপিঠও পোড়াপোড়া করে নেয়া হয়।

তালের রসের সুগন্ধের সঙ্গে কলাপাতার পোড়াগন্ধে তৈরি তালের চাপড়ি ছোটো বড় সবারই প্রিয়। আধুনিক নানান রন্ধনপ্রণালীর জোয়ারে হারাতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ পিঠা ‘কলাপাতায় তাল চাপড়ি।’

আরও