বারান্দা কিংবা ছাদবাগান, ঘর সাজুক বাহারি টবে

বারান্দা হোক বা ছাদ বাগান, রকমারি ফুল বাড়িয়ে দেয় বাড়ির সৌন্দর্য। আর সেই ফুলে বাহারে রকমারি টবের ব্যবহার বাড়তি মাত্রা যোগ করতে পারে। অন্দরে বা বাইরের বাগানের জন্য বেছে নিতে পারেন শৌখিন টব।

আঁকা টব

রং-তুলিতে টান দেয়ার শখ থাকলে মাটির টবে সাদা চুনকাম করে তা শুকিয়ে ক্যানভাস তৈরি করে নিতে পারেন। তুলির ছোঁয়ায় রঙের কারসাজিতে ইচ্ছেমতো ফুটিয়ে তুলতে পারেন নকশা। আবার নএমন টব কিনতেও পাওয়া যায়। টেবিলের ওপরে বা ঘরের কোনায় এমন তুলির আঁচরে রঙিন হয়ে ওঠা টব দিব্যিমানিয়ে যাবে।

ডেকুপাজ টব

ডেকুপাজ় হল এক ধরনের সৃজনাত্মক পদ্ধতি বা শিল্প, যার সাহায্যে টব সাজিয়ে নিতে পারেন। স্পঞ্জের সাহায্যে কোনো কফি কাপ বা বোতল বা সিরামিকের টব পছন্দ মতো রং করে নিন। তার ওপর বিভিন্ন কাগজের নকশা কেটে সুন্দর করে আঠার সাহায্যে লাগিয়ে নিন।

দড়ি দিয়ে সজ্জা

মাটির টব হোক বা সিরামিকের, তার ওপর পাটের দড়ি দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে তোলা যায়। জুটের টবও বেশ ট্রেন্ডি। দড়ির ছোট-বড় টব হয়। স্ট্যান্ডের ওপরে সেগুলো রাখা যায় আবার ঝোলানোও যায়।

মোজাইক টব

মোজাইকের মতো নকশার টবের কিন্তু এখন চল রয়েছে। ছোট, বড়, মাঝারি বিভিন্ন মাপের মোজাইক টব কিনতে পাওয়া যায়। এগুলি বেশ রংচঙে। এই ধরনের টবে শুধু ফুলগাছ নয়, সাকুলেন্ট বা রকমারি ক্যাকটাস দেখতেও ভাল লাগবে।

চকবোর্ড টব

এই ধরনের টবের বাইরেটা ব্ল্যাকবোর্ডের মতো হয়। তাতে চক দিয়ে গাছের নাম বা পছন্দের কোনো শব্দ-বাক্য লিখে রাখা যায়।

আরও