সম্পর্ক শেষ করুন সম্মানজনক উপায়ে

প্রত্যাশা বাড়িয়ে ভুল পথে হাঁটতে দেয়ার চেয়ে সত্য বলা অনেক বেশি সহানুভূতিশীল। লেখক ও থেরাপিস্ট ক্লডিয়া দে লিয়ানো বলেন, সত্য বলা এক ধরনের উপহার, কারণ এতে মানুষ মিথ্যা আশা নিয়ে এগোয় না

বুকের ভেতর পাথর চাপা ভার, পেটে গিঁট ধরা অনুভূতি আর গলা পর্যন্ত কান্না— অনুভূতিগুলো প্রায় সবার পরিচিত। আপনি বুঝতে পারছেন, সম্পর্ক শেষ করার সময় এসেছে। কিন্তু যাকে ভালোবেসেছেন, তাকে আঘাত দেয়ার ভয়ে অনেকে সত্য থেকে পালিয়ে বেড়ান। তাই অনেকে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন করেন, কেউ আবার সম্পর্ক ভাঙেন খুবই খারাপভাবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্ক ভাঙার ধরণও সম্পর্ক ভাঙার কারণের মতোই গুরুত্বপূর্ণ।

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও সম্পর্ক বিশেষজ্ঞ সাবরিনা রোমানফ-এর ভাষায়, ‘সম্মানজনকভাবে ব্রেকআপ করলে ভবিষ্যতের দরজা খোলা থাকে। তার সঙ্গে বন্ধুত্ব, নিরপেক্ষ সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা থাকে।’

কিন্তু বাস্তবতা হচ্ছে, সব সময় উপযুক্ত শব্দ খুঁজে পাওয়া সহজ না। আর তাই বিশেষজ্ঞদের মতে, সামান্য সহমর্মিতা আর সংবেদনশীলতা পারস্পরিক সম্মান বজায় রাখতে আশ্চর্য ভূমিকা রাখতে পারে।

ভদ্রভাবে সম্পর্ক শেষ করার ১০টি উপায়

আপনি যদি ঠিক শব্দ খুঁজে না পান, তবে নিচের বাক্যগুলো সহায়ক হতে পারে—

  • এটা বলা সহজ নয়, কিন্তু আমি মনে করি আমরা দীর্ঘমেয়াদে একে অপরের জন্য ঠিক মানানসই নই। আমি তোমার যত্ন করি, তাই ভবিষ্যতে আমাদের কেউই আঘাত পাক—এটা চাই না।
  • আমার মনে হচ্ছে আমরা দূরে সরে গেছি। এটা কারো দোষ নয়, কিন্তু এভাবে আর এগোনো সম্ভব নয়।
  • আমরা দু’জনই ভিন্ন পথে হাঁটছি। আমাদের চাওয়া-পাওয়া আর এক নেই।
  • একসঙ্গে কাটানো সময় আমার কাছে বিশেষ ছিল, কিন্তু এখন আমাকে নিজের দিকে মন দিতে হবে। তুমি এমন কাউকে ‘ডিজার্ভ’ করো যে পুরোপুরি তোমার জন্য থাকবে। এ মুহূর্তে আমি সেই ব্যক্তি নই।
  • আমি এই সম্পর্কে সুখী নই, আর আমার মনে হয় না আমরা এটি ঠিক করতে পারব।
  • আমি বুঝতে পেরেছি, আমার জীবনে এখন ভিন্ন কিছুর প্রয়োজন। আমি চেষ্টা করেছি কিন্তু সন্তুষ্ট হতে পারছি না।
  • তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি আমাদের এগিয়ে যাওয়ার সময় এসেছে।
  • অনেক ভেবেচিন্তে দেখলাম, আমাদের দু’জনের জন্য আলাদা পথে চলাই ভালো। সিদ্ধান্তটি কঠিন, কিন্তু সঠিক মনে হচ্ছে।
  • আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমাদের স্বীকার করতে হবে—এটি কাজ করছে না।
  • এই সম্পর্কে আগের মতো অনুভব করছি না। তাই তোমাকে জানানোই সঠিক বলে মনে করেছি।

প্রত্যাশা বাড়িয়ে ভুল পথে হাঁটতে দেয়ার চেয়ে সত্য বলা অনেক বেশি সহানুভূতিশীল। লেখক ও থেরাপিস্ট ক্লডিয়া দে লিয়ানো বলেন, সত্য বলা এক ধরনের উপহার, কারণ এতে মানুষ মিথ্যা আশা নিয়ে এগোয় না।

সম্পর্ক ভাঙা অত্যন্ত আবেগঘন অভিজ্ঞতা। আপনি কষ্ট পান, সঙ্গীও পায়। কিন্তু আপনার সদয় উপস্থাপন আঘাত কমাতে পারে। এটি একসঙ্গে কাটানো সময়, সঙ্গীর অনুভূতি এমনকি নিজের অনুভূতির প্রতিও সম্মান জানানো হয়।

আরও