পিনাট বরফি: সহজ উপকরণে ঘরোয়া মিষ্টান্ন

বৈকালিক চা-নাশতা, অতিথি আপ্যায়ন কিংবা উৎসবের টেবিলে পিনাট বরফির উপস্থিতি বেশ সরব। অল্প উপকরণে তৈরি এ মিষ্টান্নের স্বাদে ও গন্ধে লুকিয়ে থাকে গ্রামীণ স্মৃতি আর ঘরোয়া উষ্ণতা

পিনাট বরফি, খুব সাধারণ মিষ্টান্ন হলেও বৈকালিক চা-নাশতা, অতিথি আপ্যায়ন কিংবা উৎসবের টেবিলে এর উপস্থিতি বেশ সরব। অল্প উপকরণে তৈরি এ মিষ্টান্নের স্বাদে ও গন্ধে লুকিয়ে থাকে গ্রামীণ স্মৃতি আর ঘরোয়া উষ্ণতা।

বাংলার অনেক এলাকায় এটি ‘বাদাম বরফি’ নামেও পরিচিত। বিশেষ করে শীতকালে চিনাবাদামের মৌসুম এলেই ঘরে ঘরে শুরু হয় বরফি বানানোর তোড়জোড়।

ঘরোয়া উষ্ণতায় মোড়ানো এ মিষ্টান্নটির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।

উপকরণ: চিনা বাদাম -২০০ গ্রাম, দুধ - ১/২ কেজি, গুড়া দুধ - ১/২ কাপ, ঘি- ৩ টেবিল চামচ, চিনি -১০০ গ্রাম, এলাচ গুড়া - ১/২ চা চামচ, চিনি স্বাদমতো ৷

প্রণালী:

প্রথমে বাদাম হালকা টেলে নিয়ে খোসাটা পরিষ্কার করে নিতে হবে। এরপর বাদামগুলো গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ২০ মিনিট।

ভিজিয়ে রাখা বাদামগুলো ব্লেন্ড করে নিতে হবে মিহি করে। ব্লেন্ডার না থাকলে পাঠায় বেটে নেয়াও যেতে পারে।

কড়াইয়ে ঘি গরম করে বাদামের মিশ্রণটি ঢেলে অনবরত নাড়তে হবে। চুলার মৃদু আচেঁ রেখে এতে একে একে যোগ করতে হবে দুধ ও চিনি।

ওেপর থেকে এলাচ গুঁড়া ছিটিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে। একটাসময়৷ হালুয়া থেকে ঘি বের হতে থাকবে। আর ঘি বের হলেই বুঝতে হবে বরফি চুলা থেকে নামানোর পালা। এবার কড়াই থেকে বড় থালায় ঢেলে চেপে বরফির মত আকার দিলেই পরিবেশনের জন্য প্রস্তুত সুস্বাদু পিনাট বরফি।

আরও