পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর

আমাদের সমস্যার সমাধান আইএমএফের কাছে নেই। নিজেদের সমস্যা খুঁজে বের করে নিজেদেরই তা সমাধান করতে হবে

‘পাকিস্তান দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) পাঞ্জাবের একটি বেসরকারি কলেজে বক্তব্য দেয়ার সময় মন্তব্য করেন তিনি।  খবর সিএনবিসি।

প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আপনারা হয়তো শুনেছেন, আমরা দেউলিয়া হতে চলেছি। কিন্তু সত্যিটা হলো আমরা এরই মধ্যে দেউলিয়া দেশেই বাস করছি।

সময় নাগরিকদের দেশ গঠনের জন্য স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান খাজা আসিফ। তিনি বলেন, আমাদের সমস্যার সমাধান আইএমএফের কাছে নেই। নিজেদের সমস্যা খুঁজে বের করে নিজেদেরই তা সমাধান করতে হবে।

পরিস্থিতির জন্য সময় দেশটির সাবেক পিটিআই সরকারকে দায়ী করেন আসিফ। বলেন, গত সাত দশকে ন্যূনতম সংবিধান আইনের শাসন না থাকার ফলেই অবস্থার সৃষ্টি হয়েছে।

আরও