অবশেষে মহাকাশ স্টেশনে আটকে থাকা নভোচারীদের পৃথিবীতে ফেরার সম্ভাব্য সময় জানিয়েছে নাসা। মহাকাশ গবেষণা সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্সের ‘ক্রু ড্রাগন’ রকেটে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। পরিকল্পনা অনুসারে, স্টারলাইনারের প্রথম অভিযানের এ নভোচারীরা পৃথিবীতে ফিরবেন স্পেসএক্সের ‘ক্রু-৯’ রকেটে, যা সেপ্টেম্বরের শেষ নাগাদ মহাকাশ স্টেশনে উৎক্ষেপণ হতে পারে। মিশনটি সফল হলে মহাকাশ স্টেশনে প্রায় আট মাস সময় কাটিয়ে পৃথিবীতে ফিরে আসবেন উইলমোর ও উইলিয়ামস। খবর ও ছবি: রয়টার্স