অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিমান বিধ্বস্ত, নিহত ৩

স্থানীয় পুলিশের তথ্যনুযায়ী, শনিবার সকাল প্রায় ১০টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে এতে আগুন তা দ্রুত ছড়িয়েও পড়ে। পরে নিউ সাউথ ওয়েলসের ফায়ার অ্যান্ড রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে একটি ছোট বিমান (লাইট প্লেন) দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।

স্থানীয় পুলিশের তথ্যনুযায়ী, শনিবার সকাল প্রায় ১০টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে তা দ্রুত ছড়িয়েও পড়ে। পরে নিউ সাউথ ওয়েলসের ফায়ার অ্যান্ড রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রকাশিত আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, রানওয়ের ওপর পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলকে ‘সীমাবদ্ধ এলাকা’ হিসেবে ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, বিমান দুর্ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। সংস্থাটি বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান করবে বলে জানানো হয়েছে।

আরও