গুজরাটে বৃষ্টিপাতে প্রাণ গেল অন্তত ১৮ জনের

মঙ্গলবার রাতে রাজ্য সরকার জানায়, বৃষ্টির কারণে ১৮ জন প্রাণ হারিয়েছেন, এবং দুর্যোগ সহায়তা দলগুলো নিম্নাঞ্চল থেকে কয়েক ডজন বাসিন্দাকে উদ্ধার করেছে।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কিছু অংশে গত সোমবার (১৭ জুন) থেকে অব্যাহত ভারী বৃষ্টিপাতে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে।

রাজ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে আহমেদাবাদ থেকে এএফপি জানায়, রাজ্যের দক্ষিণাঞ্চলে বাসিন্দাদের সাহায্যের জন্য দুর্যোগ সহায়তা দল মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজ্য সরকার জানায়, বৃষ্টির কারণে ১৮ জন প্রাণ হারিয়েছেন, এবং দুর্যোগ সহায়তা দলগুলো নিম্নাঞ্চল থেকে কয়েক ডজন বাসিন্দাকে উদ্ধার করেছে।

ভয়াবহ ক্ষতিগ্রস্ত পালিতানা ও জেসার শহরে গত ২৪ ঘন্টায় ৮৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাজ্যের ত্রাণ কমিশনার অলোক কুমার পান্ডে বলেন, ঝড়, বজ্রপাত, প্রতিকূল আবহাওয়া ও কাঠামোগত ধসে ১৮ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, পরিস্থিতি সামাল দিতে রাজ্য সম্পূর্ণরূপে প্রস্তুত, এবং দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান নিশ্চিত করার জন্য আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করা হচ্ছে।

উদ্ধার বাসিন্দাদের মধ্যে রয়েছেন গাধাদা এলাকার আম বাগানে আটকা পড়া ১৮ জন কৃষি শ্রমিক এবং সুরেন্দ্রনগর জেলার ২২ জন, যেখানে নদীর পানি উপচে পড়ায় তাদের বাড়িতে ঢুকে পড়ে।

আরও