সৌদি আরবের তেলবাহী জাহাজে ইরানের হামলা, দুই নাবিক নিহত

সৌদি আরবের অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইরান। তবে তেহরান আগে বলেছিল, হরমুজ প্রণালিতে দুটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে সামুদ্রিক মাইনের আঘাতে আগুন লেগেছে। ট্যাংকার দুটি হরমুজ প্রণালিতে ‘অনুমোদনহীন’ পথ ধরে চলছিল।

ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে সৌদি আরবের মালিকানাধীন একটি জ্বালানি তেলবাহী সুপার ট্যাংকারে (বড় আকারের জাহাজ) হামলার অভিযোগ উঠেছে। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। ওই হামলায় ট্যাংকারটিতে থাকা ফিলিপাইনের দুজন নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ । খবর বিবিসি।

সৌদি আরবের জাতীয় জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান ‘বাহরি’ গতকাল বুধবার জানায়, হরমুজ দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজ ‘নিরাপত্তাজনিত ঘটনায়’ জড়িয়ে পড়েছে। জাহাজটির নাম ‘সিদর’।সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, সিদর নামের জ্বালানি তেলবাহী জাহাজটি ওমানের মুসানদাম উপদ্বীপের উত্তরে অবস্থান করছিল। জাহাজে কয়েকটি ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানে।

সৌদি আরবের অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইরান। তবে তেহরান আগে বলেছিল, হরমুজ প্রণালিতে দুটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে সামুদ্রিক মাইনের আঘাতে আগুন লেগেছে। ট্যাংকার দুটি হরমুজ প্রণালিতে ‘অনুমোদনহীন’ পথ ধরে চলছিল।

একই সময় মুসানদামের পূর্বাঞ্চলে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন একটি জ্বালানি তেলবাহী সুপার ট্যাংকার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এটির নাম ‘সেনেগাল প্রসপারিটি’।

এদিকে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার সময় জ্বালানি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘উত্তেজনা কমিয়ে আনার’ ওপর জোর দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ, জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন মেনে চলার ওপরও জোর দিয়েছে সৌদি আরব।

আরও