রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ১১

রাশিয়ার ২১টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো আটজন।

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো আটজন। দেশটির দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক শহরে হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। খবর বিবিসি রয়টার্স।

দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানান, শনিবার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক শহরে রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তিনি বলেন, ‘শত্রুরা বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুরভাবে হামলা চালিয়েছে। তাদের ওপর যতটা সম্ভব দুর্দশা নিয়ে আসার চেষ্টা করছে।

এদিকে ওইদিন সন্ধ্যায় এক ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান বাহিনী আমাদের আবাসিক এলাকাগুলোকে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। এসব হামলার কারণে রাশিয়ার পরিণতি ভোগ করা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চালাচ্ছেন। সেখানে একটি পুড়ে যাওয়া গাড়িও দেখা গেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা এসব ছবি প্রকাশ করেছেন। যদিও ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মস্কো।

দোনেৎস্কের উত্তর-পশ্চিমে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত পোকরভস্ক। এটি বর্তমানে রাশিয়ান বাহিনীর দখলে আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার। ওই সময় অনেকে শহর ছেড়ে পালিয়ে যায়। বিপদ সতর্কতা থাকলেও এখন অনেকেই শহরে ফিরে এসেছে। এর আগে গত বছরের আগস্টে পোকরভস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত হয়। এছাড়া আহত হয় ডজনের বেশি মানুষ।

এদিকে রাশিয়ার ২১টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। মস্কো গতকাল ২৮টি ড্রোন তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

বাহিনীটির মুখপাত্র ইউরি ইহানাত বলেন, ‘খেরসন ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলা করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে রাশিয়া।

টেলিগ্রামে দেয়া এক পোস্টে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলে হামলা করেছে রাশিয়া। যদিও রাশিয়ার উৎক্ষেপণ করা তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের কী হয়েছে সেটা বলেনি তারা।

এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে রাশিয়া ইউক্রেনের উভয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ঘটনার বিষয়েও কোনো মন্তব্য করেনি রাশিয়া। আর রয়টার্সও ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।

আরও