কিয়েভে ক্ষেপণাস্ত্র কারখানা উড়িয়ে দেয়ার দাবি রাশিয়ার

যুদ্ধজাহাজ হারানোর পর কিয়েভে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই মধ্যে রাজধানীর একটি ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা চালায় রুশ বাহিনী। আজ শুক্রবার এ দাবি করেছে ক্রেমলিন। ইউক্রেন গত বুধবার কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভাতে হামলার দায় স্বীকারের কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলা চালায় রুশ সেনারা।

যুদ্ধজাহাজ হারানোর পর কিয়েভে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই মধ্যে রাজধানীর একটি ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা চালায় রুশ বাহিনী। আজ শুক্রবার এ দাবি করেছে ক্রেমলিন। ইউক্রেন গত বুধবার কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভাতে হামলার দায় স্বীকারের কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলা চালায় রুশ সেনারা। খবর বিবিসি। 

কিয়েভের এ কারখানাটিতে উড়োজাহাজ, জলযান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ওয়ার্কশপ হিসেবে ব্যবহৃত হত। গত বুধবার কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ মস্কভাতে হামলার দাবি করে ইউক্রেন। যদিও এ দাবি প্রত্যাখান করে রাশিয়া। যুদ্ধজাহাজটিতে আগুন থেকে বিস্ফোরণের কথা জানিয়েছিল মস্কো। আগুন লাগার কারণ জানায়নি দেশটি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডের কারণে যুদ্ধজাহাজের গোলাবারুদে বিস্ফোরণ ঘটে। পরে জাহাজের সকল ক্রুকে কৃষ্ণসাগরের নিকটবর্তী রাশিয়ার অন্য জাহাজে সরিয়ে নেয়া হয়। পরবর্তীতে বন্দরের দিকে টেনে নেয়ার সময় এটি ভারসাম্য হারিয়ে ফেলে। সমুদ্র উত্তাল থাকায় জাহাজটি ডুবে যায়।

আরও