যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানায় যুক্ত হচ্ছে আবুধাবির রাজপরিবার

যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানায় যুক্ত হতে যাচ্ছে আবুধাবির রাজপরিবার। শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বাধীন তহবিল এমজিএক্স টিকটক ইউএস আলাদা হয়ে গেলে ১৫ শতাংশ শেয়ার নেবে এবং পরিচালনা পর্ষদে একটি আসন পাবে।

যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানায় যুক্ত হতে যাচ্ছে আবুধাবির রাজপরিবার। শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বাধীন তহবিল এমজিএক্স টিকটক ইউএস আলাদা হয়ে গেলে ১৫ শতাংশ শেয়ার নেবে এবং পরিচালনা পর্ষদে একটি আসন পাবে।

চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসার মালিকানা হস্তান্তরের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে একটি নির্বাহী আদেশে সই করেছেন। কোম্পানিটির যুক্তরাষ্ট্রের ব্যবসার আকার মূল্যায়িত হয়েছে ১৪ বিলিয়ন বা ১ হাজার ৪০০ কোটি ডলার (১০৫০ কোটি পাউন্ড)।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন। এতে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা হস্তান্তর চূড়ান্ত করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১২০ দিন।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ল্যারি এলিসনের ওরাকল, প্রাইভেট ইক্যুইটি গ্রুপ সিলভার লেক ও আবুধাবির এমজিএক্সের মালিকানায় টিকটক ইউএসের শেয়ার থাকবে প্রায় ৪৫ শতাংশ। সামগ্রিকভাবে মার্কিন কোম্পানিগুলো প্রতিষ্ঠানটির ৬৫ শতাংশের কিছু বেশি নিয়ন্ত্রণে রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া পিসি নির্মাণ শিল্পের অগ্রদূত মাইকেল ডেল এবং মিডিয়া মুঘল রুপার্ট মারডকের ফক্সও টিকটকে বিনিয়োগ করবে বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘টিকটক ইউএস মার্কিন নাগরিকদের মালিকানায় ও নিয়ন্ত্রণে থাকবে এবং আর কোনো বিদেশী প্রতিদ্বন্দ্বীর নিয়ন্ত্রণে থাকবে না। ল্যারি এলিসনসহ আমাদের মার্কিন বিনিয়োগকারীরা এটি হাতে নিচ্ছেন ও পরিচালনা করতে যাচ্ছেন, যারা অত্যন্ত দক্ষ। তারা বিনিয়োগকারী হিসেবে দারুণ ও সবচেয়ে বড়। এর চেয়ে বড় আর হয় না। এটি সম্পূর্ণভাবে মার্কিনদের পরিচালনায় চলবে।’

আর টিকটকের বর্তমান হোল্ডিং কোম্পানি চীনভিত্তিক বাইটড্যান্স প্ল্যাটফর্মটির যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসার প্রায় ২০ শতাংশ শেয়ার নিজ মালিকানায় ধরে রাখবে।

এ চুক্তির অনুমোদন নিয়ে এখনো চীনের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য দেয়া হয়নি। তবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে। বিষয়টি চীনা প্রেসিডেন্ট সম্মতিও দিয়েছেন।

আরও