শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে ১০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

তীব্র শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের বিস্তৃত অঞ্চলের মানুষ দুর্ভোগে পড়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেশটি জুড়ে প্রায় ১০ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে

তীব্র শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের বিস্তৃত অঞ্চলের মানুষ দুর্ভোগে পড়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেশটি জুড়ে প্রায় ১০ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। খবর দ্য গার্ডিয়ান।

দমকা হাওয়ার সঙ্গে তুষারপাত মিলে কয়েকটি রাজ্যের সাধারণ মানুষ ভুগছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে বিদ্যুৎ সংকট।

মিশিগানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আট লাখ ২০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান দুর্ভোগ পোহায়। বলা হচ্ছে, রাজ্যটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক তুষার ঝড়ের মুখোমুখি হয়েছে।

রাজ্যের অন্যতম বৃহত্তম বিদ্যুৎ সরবরাহকারী ডিটিই জানায়, কিছু এলাকায় পুরু বরফ জমা হওয়ায় বিদ্যুৎ অবকাঠামো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা ম্যাট পল বলেন, এমন পরিস্থিতি আমরা প্রায় ৫০ বছরে দেখিনি।

বিপজ্জনক এই পরিস্থিতি কত দ্রুত মোকাবেলা করা যাবে তা স্পষ্ট নয়। ঝড়ের সময় অত্যাবশ্যকীয় জ্বালানি ও বিদ্যুৎ সংস্থান ছাড়া দুর্ভোগ বাড়বে।

এ দিকে ২২ ফেব্রুয়ারি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। ২৮ বছর বয়সী লেফটেন্যান্ট ইথান কুইলেন এদিন সন্ধ্যায় ঝড়ের ভেতর তারের আঘাতে মারা যান। তিনি জরুরি সেবার দেয়ার জন্য স্টেশন থেকে বের হয়েছিলেন।

শীতকালীন এই ঝড়ে জরুরি অবস্থার মধ্যে রয়েছে এক কোটি ৩০ লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্য-পশ্চিম অঞ্চলে কয়েকদিন ধরে বয়ে চলা তুষার ঝড়ে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়। এ ছাড়া বাতিল করা হয় হাজার খানেক ফ্লাইট। সড়কে চলাচলও স্থগিত হয়েছে অনেক অঞ্চলে। 

আরও