নারী এনজিও কর্মীদের জন্য নতুন নিয়ম করবে তালেবান

আফগান নারীদের মানবিক কার্যক্রমে অনুমতি দেয়ার জন্য নতুন নির্দেশিকা তৈরির পরিকল্পনা করছে তালেবানরা। আফগানিস্তানের মন্ত্রীদের সঙ্গে আলোচনার বরাত দিয়ে এ কথা বলেছেন জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা

আফগান নারীদের মানবিক কার্যক্রমে অনুমতি দেয়ার জন্য নতুন নির্দেশিকা তৈরির পরিকল্পনা করছে তালেবানরা। আফগানিস্তানের মন্ত্রীদের সঙ্গে আলোচনার বরাত দিয়ে এ কথা বলেছেন জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা। খবর বিবিসি।

গত মাসে এনজিওতে আফগান নারীদের কাজ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সেই আদেশ পুরোপুরি প্রত্যাহার না হলেও ‘উৎসাহজনক প্রতিক্রিয়া’ পাওয়া গেছে বলে জানান জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস।

আফগান নারীরা সাহায্য বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাম্প্রতিক নিষেধাজ্ঞা জরুরি জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে বিঘ্নিত করছে।

গ্রিফিথস জানান, এই বছরই আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা কর্মসূচি পরিচালিত হবে।

সংস্থাগুলো দেশটির জনসংখ্যার অর্ধেকেরও বেশি প্রায় ২ কোটি ৮০ রাখ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। যার মধ্যে রয়েছেন দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা ৬০ লাখ আফগান।

চলতি বছরে আফগানিস্তান এক দশকের মধ্যে সবচেয়ে ঠান্ডা শীতকাল দেখছে। এরই মধ্যে ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে গত সপ্তাহে নারী ইস্যুতে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি-জেনারেল আমিনা মোহাম্মদ।

সংস্থার সর্বোচ্চ পদমর্যাদার এ নারী কর্মকর্তা জানান, বর্তমান পরিস্থিতিকে খুব কাছ থেকে দেখতে তাদের এই সফর। শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীদের প্রবেশাধিকার সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের বার্তা তালেবান কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে এসেছেন।

এ সময় তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, তার সরকারকে স্বীকৃতি, আর্থিক নিষেধাজ্ঞা এবং নেতাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মতো উদ্বেগ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার যথেষ্ট অভাব ছিল। নিষেধাজ্ঞার ফলে সাধারণ আফগানরা গুরুতর সমস্যায় পড়েছে। 

আরও