ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

তেলের ওপর নিষেধাজ্ঞা দিলেও সমস্যা হবে না ইরানের

'ইরানের জনগণের বিরুদ্ধে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক, কোনো লাভ হবে না। কোনো জাতি তার নিজস্ব বস্তুগত মূলধনের ওপর নির্ভরশীল থাকলে একদিন ধ্বংস হয়ে যাবে। কাজেই মানবসম্পদ, উৎপাদনকারী, শিল্পী, ব্যবসায়ী এবং বিজ্ঞানীদের প্রতি মনোযোগ দেওয়া উচিত।'

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিজস্ব শক্তি ও সামর্থ্যের ওপর নির্ভর করলে শত্রুরা তেল নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের জন্য কোনো সমস্যাই তৈরি করতে পারবে না। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব তেহরান প্রদেশের শিল্প ও হস্তশিল্পীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে শুক্রবার (১৪ মার্চ) জানিয়েছে এএফপি।

তিনি জোর দিয়ে বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক, কোনো লাভ হবে না। কোনো জাতি তার নিজস্ব বস্তুগত মূলধনের ওপর নির্ভরশীল থাকলে একদিন ধ্বংস হয়ে যাবে। কাজেই মানবসম্পদ, উৎপাদনকারী, শিল্পী, ব্যবসায়ী এবং বিজ্ঞানীদের প্রতি মনোযোগ দেওয়া উচিত।

দেশের বিজ্ঞানী, বিশেষজ্ঞ, শিল্পী এবং উৎপাদনকারীদের সক্ষমতার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, শিল্প-কর্মীদের জন্য সরকার নিঃশর্ত সহযোগিতা দেয়াকে সমর্থন করছে এবং এই গোষ্ঠীর কাজের জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের মাঝে অবশ্যই এমন কিছু লোক আছে যারা নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে পারে, নতুন কিছু করতে পারে। তবে সব কিছুর আগে আমাদের মধ্যে এই বিশ্বাসটুকু লালন করতে হবে।

তার মতে, বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে নতুন নতুন ধারণা ও সমর্থন প্রয়োজন। সেইসঙ্গে নতুন পরিস্থিতি তৈরি করে আমরা মর্যাদা এবং গর্বের সাথে একসাথে বসবাস করতে পারি বলেও তিনি মন্তব্য করেন।

আরও