আফগানিস্তানের তালেবান সরকারকে কড়া ভাষায় সতর্ক করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যে কোনো আগ্রাসী উদ্দেশ্য চূর্ণ করে দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। তিনি হুঁশিয়ারি দেন, পাকিস্তানের ভূখণ্ডের প্রতিরক্ষার প্রশ্নে কোনো আপস হবে না এবং সীমান্তপারে থেকে আসা প্রতিটি আগ্রাসনের জবাব দেয়া হবে উপযুক্তভাবে।
পাকিস্তান সরকারের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় মাতৃভূমির প্রতিরক্ষা নিয়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।’ একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত।
পুরো দেশ পাকিস্তান সশস্ত্র বাহিনীর পাশে আছে জানিয়ে শাহবাজ শরিফ বলেন, সামরিক বাহিনীর জাতীয় চেতনায় দায়িত্ব পালন করছে।
তার মতে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে কোনো আপস করা হবে না এবং যেকোনো হুমকির বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলা করা হবে।