নতুন দুটি ছায়াপথের ছবি প্রকাশ করল নাসা

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা নতুন ছবি প্রকাশ করেছে নাসা। ছবিতে একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকা দুটি ছায়াপথ দেখা যায়।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা নতুন ছবি প্রকাশ করেছে নাসা। ছবিতে একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকা দুটি ছায়াপথ দেখা যায়। প্রকাশিত ছায়াপথের ছবির বিষয়ে নাসা জানায়, ছায়াপথ দুটো প্রায় ৩ হাজার ২৬০ লাখ আলোকবর্ষ দূরে কয়েক লাখ বছর ধরে একে অন্যের সঙ্গে জড়াজড়ি করে রয়েছে। নাসার মতে, পেঙ্গুইন ও এগ বা ডিম ছায়াপথ দুটোর মধ্যে কসমিক ড্যান্স (মহাজাগতিক নৃত্য) শুরু হয়েছিল ২৫০ থেকে ৭৫০ লাখ বছর আগে। পরবর্তী কয়েক লাখ বছর ধরে তারা একে অন্যের চারপাশে লুপের একটি সিরিজে ঘুরতে থাকবে। সবশেষে এ মিথস্ক্রিয়া ছায়াপথ দুটোকে একক গ্যালাক্সিতে পরিণত করবে। খবর আল জাজিরা ও ছবি এপি

আরও