ইউক্রেন যুদ্ধ না থামালে ‘কঠোর পরিণতি’, পুতিনকে ট্রাম্পের সতর্কবার্তা

ট্রাম্প জানান, শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক সফল হলে তিনি পুতিন ও জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা প্রস্তাব করবেন। তবে তিনি স্পষ্ট করেছেন, সন্তোষজনক ফল না পেলে দ্বিতীয় বৈঠক হবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ না করেন, তবে তাকে ‘অত্যন্ত কঠোর পরিণতির’ মুখোমুখি হতে হবে। বুধবার (১৩ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ট্রাম্প এ সতর্কবার্তা দেন। খবর আল জাজিরা।

ট্রাম্প জানান, শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক সফল হলে তিনি পুতিন ও জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা প্রস্তাব করবেন। তবে তিনি স্পষ্ট করেছেন, সন্তোষজনক ফল না পেলে দ্বিতীয় বৈঠক হবে না।

ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের যে উত্তরগুলো পাওয়া দরকার তা যদি না পাই, তবে দ্বিতীয় বৈঠক আর হবে না।‘

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ যৌথ বিবৃতিতে বলেছেন, রাশিয়া যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তবে মস্কোর বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এবং ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে।

জেলেনস্কি অভিযোগ করেছেন, পুতিন শান্তি আলোচনার নামে প্রতারণা করছেন এবং ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে চাপ সৃষ্টি করছেন। তিনি জোর দিয়ে বলেছেন, কোনো আলোচনায় রুশ দখলদারিত্বকে স্বীকৃতি দেয়া হবে না।

এদিকে রুশ সেনারা ডোনেৎস্কে নতুন কিছু এলাকা দখলের দাবি করেছে, যা গত এক বছরে তাদের সবচেয়ে বড় ২৪ ঘণ্টার অগ্রগতি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার

আরও