পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করলেও ভারত তিনটি যুদ্ধবিমানের কথা স্বীকার করেছে।
বুধবার (৭ মে) ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন স্থানীয় চারজন সরকারি কর্মকর্তা। এ ঘটনার কয়েক ঘণ্টা আগে ভারত জানিয়েছিল যে তারা সীমান্তের ওপারে পাকিস্তানে নয়টি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
পাকিস্তানের এক সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, তবে ভারতের পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি।