ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান: ইসলামাবাদের দাবি

ভারতের শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী। ওইসব এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, এই সামরিক অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’। এটি কোরআনের একটি পরিভাষা, যার অর্থ—একটি অটুট ও ঐক্যবদ্ধ কাঠামো।

পাকিস্তান ঘোষণা করেছে, শনিবার (১০ মে) ভোরে তারা ভারতের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালিয়েছে। অভিযানে উত্তর ভারতের একাধিক সামরিক ঘাঁটি ও একটি ক্ষেপণাস্ত্র মজুতকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এই ঘটনার মাধ্যমে উপমহাদেশের পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে তীব্র সংঘর্ষ আরো গভীর রূপ নিল। খবর রয়টার্স।

এই আক্রমণের আগে পাকিস্তান অভিযোগ করে, শনিবার সকালে ভারত তিনটি পাকিস্তানি বিমানঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে একটি ছিল রাজধানী ইসলামাবাদ সংলগ্ন। তবে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, এই সামরিক অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’। এটি কোরআনের একটি পরিভাষা, যার অর্থ—একটি অটুট ও ঐক্যবদ্ধ কাঠামো।

ভারতের শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী। ওইসব এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক টেলিভিশন বিবৃতিতে বলেন, ‘ভারতীয় যুদ্ধবিমান থেকে ভূমিতে আঘাত হানার উপযোগী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। পাকিস্তানের নূর খান, মুরিদ ও শোরকোট বিমানঘাঁটি ছিল লক্ষ্যবস্তু।‘

এই বিমানঘাঁটিগুলোর মধ্যে একটি রয়েছে রাজধানী ইসলামাবাদ সংলগ্ন সামরিক শহর রাওয়ালপিন্ডিতে। বাকি দুটি ঘাঁটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।

পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, ভারতীয় অল্প কয়েকটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকতে পেরেছিল। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির বিশ্লেষণে দেখা গেছে, কোনো সামরিক বিমান বা অন্যান্য 'এয়ার অ্যাসেট'-এর ক্ষতি হয়নি।

ভারত জানিয়েছে, বুধবার যে হামলা তারা চালায় তা ছিল কাশ্মীরের হিন্দু পর্যটকদের ওপর গত মাসে সংঘটিত প্রাণঘাতী হামলার প্রতিশোধ। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ ওই অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার থেকে দুই দেশ সীমান্তে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ চালিয়ে যাচ্ছে। আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে একে অপরের দিকে। শুক্রবার মূলত সংঘর্ষ হয়েছে ভারতীয় কাশ্মীরে এবং ভারতের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে। ভারত জানিয়েছে, তারা বেশ কিছু পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে।

পাকিস্তানের লাহোর ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে করে সংঘর্ষ আরো বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার থেকে এখন পর্যন্ত সীমান্তের দুই পাশ মিলিয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

আরও