যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জন ব্লিংকেন তিনদিনের সফরে ইথিওপিয়া ও নাইজার যাচ্ছেন। দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত সাম্প্রতিক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ১৫ মার্চ ইথিওপিয়া এবং ১৬ মার্চ নাইজার সফর করবেন ব্লিংকেন। এ সফরে তিনি ইথিওপিয়া ও নাইজারের অভ্যন্তরীণ রাজনৈতিক, গণতন্ত্র, উন্নয়ন ও প্রতিরক্ষা নিরাপত্তার বিষয়ে উভয় দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। উভয় দেশের সঙ্গে মার্কিন সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা করবেন। স্টেটডটগভ