আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন গীতাঞ্জলি শ্রী

হিন্দিতে লেখা উপন্যাস এবং তার ইংরেজি অনুবাদের জন্য বুকার পুরস্কার পেলেন এক ভারতীয় লেখিকা। ‘টুম্ব অব স্যান্ড’ নামের উপন্যাসের লেখিকা গীতাঞ্জলি শ্রী এবং তার ইংরেজি অনুবাদক ডেইজি রকওয়েল উভয়ে পুরস্কার ভাগাভাগি করবেন। খবর বিবিসি।

হিন্দিতে লেখা উপন্যাস এবং তার ইংরেজি অনুবাদের জন্য বুকার পুরস্কার পেলেন এক ভারতীয় লেখিকা টুম্ব অব স্যান্ড নামের উপন্যাসের লেখিকা গীতাঞ্জলি শ্রী এবং তার ইংরেজি অনুবাদক ডেইজি রকওয়েল উভয়ে পুরস্কার ভাগাভাগি করবেন  খবর বিবিসি

গত বৃহস্পতিবার টুম্ব অফ স্যান্ড উপন্যাসের জন্য লেখিকা অনুবাদককে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেয়া হয় এটি কোনও ভারতীয় ভাষায় লেখা প্রথম বই, যা এই পুরস্কার পেল ৫০ হাজার পাউন্ড পুরস্কারমূল্যটি গীতাঞ্জলি শ্রী এবং ডেইজি রকওয়েলের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে

পুরস্কার নির্বাচক দলের অন্যতম সদস্য ফ্র্যাঙ্ক ওয়েন বলেন, এই উপন্যাসটি পড়ে বিচারকরা সকলেই খুবই আবেগতাড়িত হয়ে পড়েছেন সকলেই বলেছেন, এটি এক অনবদ্য সৃষ্টি এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে ৮০ বছরের এক অশীতিপর বিধবা উপমহাদেশের উত্তাল সময়ে দেশভাগ তাঁর জীবনে কীভাবে প্রভাব ফেলে এবং কীভাবে সেই সব স্মৃতি ভূতের মতো তাঁকে তাড়া করে বেড়ায়, সেটির গল্পই এই উপন্যাসে বলা হয়েছে

প্রতি বছর ইংল্যান্ড আযারল্যান্ডে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওযা হয় ইংরেজিতে লেখা উপন্যাস বা ইংরেজিতে অনুবাদ উপন্যাসকে এই প্রতিযোগিতায় রাখা হয় ইংরেজি ভাষায় লেখা বা অনুবাদ হওয়া উপন্যাসের ক্ষেত্রে এটি অত্যন্ত সম্মাননীয় এক পুরস্কার

এর আগে ভারত থেকে অনেকেই এই পুরস্কার জিতেছেন সালমন রুশদি, ভিএস নাইপল, অরুন্ধতী রায়, অমিতাভ ঘোষ-সহ আরও অনেকেই এই পুরস্কার পেয়েছেন কিন্তু ইংরেজি বাদ দিয়ে ভারতীয় ভাষায় লেখা উপন্যাস এই প্রথম বার পুরস্কারটি পেল

 

আরও