ফ্রান্স ও যুক্তরাজ্যের পথ ধরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা কানাডার

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণার সমালোচনা করে একে 'হামাসের জন্য পুরস্কার' বলে অভিহিত করেছে।

কানাডার প্রধানমন্ত্রী কারনি বলেন, স্বীকৃতির জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষকে গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচন আয়োজন করতে হবে—যেখানে হামাসের অংশগ্রহণ থাকবে না। তিনি আরো বলেন, কানাডা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।

সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা জানালেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। ফ্রান্স ও যুক্তরাজ্যের পরে জি-৭ সদস্যদের মধ্যে তৃতীয় দেশ হিসেবে কানাডা এমন ঘোষণা দিল। খবর রয়টার্স।

কানাডার রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে মার্ক প্রধানমন্ত্রী কারনি বলেন, স্বীকৃতির জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষকে গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচন আয়োজন করতে হবে—যেখানে হামাসের অংশগ্রহণ থাকবে না। তিনি আরো বলেন, কানাডা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।

কারনি তার অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, 'গাজায় মানবিক বিপর্যয় সহ্য করার অবস্থায় নেই। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ৭ অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিতে আমাদের নীতিতে পরিবর্তন এসেছে।'

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণার সমালোচনা করে একে 'হামাসের জন্য পুরস্কার' বলে অভিহিত করেছে। বিরোধী কনজারভেটিভ দল বলেছে, ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার পর এ ধরনের সিদ্ধান্ত ভুল বার্তা দেয়।

কারনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নির্ভর করবে ফিলিস্তিন কর্তৃপক্ষের শাসন সংস্কার ও ভূখণ্ডের নিরস্ত্রীকরণের ওপর।

উল্লেখ্য, বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

আরও