ভারতে কভিড শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমেছে

ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ হাজার ৫৯৬ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ২১৯ জনের। আজ বুধবার পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ২ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ৬৯ জন কভিড আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে সর্বমোট ৩ লাখ ৫৩ হাজার ৫২৮ জনের। খবর এনডিটিভি।

দেশটিতে প্রতি ১০০ জনে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৭ শতাংশে। আজ দ্বিতীয় দিনের মতো ভারতের কভিড শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে।

মহারাষ্ট্রকে ছাড়িয়ে আজ শনাক্তের দিক থেকে উপরে উঠে এসেছে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ১৮ হাজার ২৩ জনের কভিড শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে কভিড শনাক্তের সংখ্যা ১০ হাজার ৮৯১ জন।

গত সোমবার লকডাউন তুলে নেয়া দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৩১৬ জনের কভিড শনাক্ত হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। 

এদিকে, দেশটির উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরায় একদিনে সর্বোচ্চ ৬২৫ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে। অপরদিকে মণিপুরে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে।

আরও