মাদুরোর সম্পদ জব্দ করল সুইজারল্যান্ড সরকার

এসব সম্পদ যেন সুইজারল্যান্ডের বাইরে সরিয়ে নেয়া না যায়, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

২০১৮ সাল থেকেই ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সুইজারল্যান্ড। এসব নিষেধাজ্ঞার আওতায় বর্তমানে ৫৪ জন ব্যক্তির বিরুদ্ধে সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। নিকোলাস মাদুরো ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে নেয়া সর্বশেষ এই পদক্ষেপ সেই নিষেধাজ্ঞারই অংশ।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ করেছে সুইজারল্যান্ড সরকার। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সম্পদ যেন সুইজারল্যান্ডের বাইরে সরিয়ে নেয়া না যায়, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। খবর বিবিসি।

সুইস সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে আইনি প্রক্রিয়ায় যদি প্রমাণিত হয় যে এসব সম্পদ অবৈধভাবে অর্জিত, তবে সেগুলো ভেনিজুয়েলার জনগণের কাছে ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হবে।

২০১৮ সাল থেকেই ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সুইজারল্যান্ড। এসব নিষেধাজ্ঞার আওতায় বর্তমানে ৫৪ জন ব্যক্তির বিরুদ্ধে সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। নিকোলাস মাদুরো ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে নেয়া সর্বশেষ এই পদক্ষেপ সেই নিষেধাজ্ঞারই অংশ।

সুইজারল্যান্ডে মাদুরোর নামে ঠিক কী পরিমাণ সম্পদ রয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ২০২১ সালে একটি সুইস সংবাদপত্র ফাঁস হওয়া নথির বরাতে জানায়, সুইস প্রসিকিউটররা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থসংবলিত একাধিক ব্যাংক হিসাব শনাক্ত করেছেন, যা ভেনিজুয়েলার সরকারি তহবিল আত্মসাতের মাধ্যমে অর্জিত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

সর্বশেষ জারি করা সম্পদ জব্দের আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটি চার বছর বহাল থাকবে বলে জানিয়েছে সুইস কর্তৃপক্ষ।

আরও