সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি গলফ কোর্স রয়েছে স্কটল্যান্ডে। ২০২১ সালে যেগুলো ৪৪ লাখ পাউন্ড বা ৫৪ লাখ ৪০ হাজার ডলার লোকসান গুনেছে। বৃহস্পতিবার প্রকাশিত নথিতে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।
বিখ্যাত টার্নবেরি গলফ রিসোর্ট পরিচালনায় রয়েছে ট্রাম্প পরিবার পরিচালিত এসএলসি টার্নবেরি লিমিটেড। কভিড-১৯ মহামারির কারণে তাদের কর-পূর্ব লোকসান হয়েছে ৩৭ লাখ পাউন্ড। অন্যদিকে স্কটল্যান্ডের অ্যাবরদিনে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব স্কটল্যান্ড লিমিটেড পরিচালিত গলফ ক্লাবটির কর-পূর্ব লোকসান ৬ লাখ ৯৭ হাজার পাউন্ড।
লোকসান কিছুটা কমাতে ভূমিকা রেখেছে যুক্তরাজ্য সরকার কর্তৃক দেয়া ১০ লাখ পাউন্ড প্রণোদনা। কর্মীদের ছাঁটাই না করে যেন ব্যবসা প্রতিষ্ঠান সচল থাকে এজন্য করোনা মহামারির সময় প্রণোদনা দিয়েছে ব্রিটিশ সরকার।
এদিকে গলফ ক্লাবগুলো বলছে, সাম্প্রতিক দিনগুলোয় ব্যবসা ঘুরে দাঁড়াতে শুরু করেছে।