দক্ষিণ আফ্রিকার পানশালায় এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ জন নিহত

হামলাকারীদের ধরতে বর্তমানে বিশাল আকারে ‘ম্যানহান্ট’ বা চিরুনি অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা পুলিশ।

প্রায় ১২ জন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী ওই লাইসেন্সপ্রাপ্ত পানশালায় পৌঁছায়। তারা ভেতরে থাকা গ্রাহকদের ওপর অতর্কিত গুলি চালাতে শুরু করে। হামলা শেষে পালানোর সময়ও তারা গুলি বর্ষণ চালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের পশ্চিমে বেকার্সডাল টাউনশিপের একটি পানশালায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ১০ জন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার দিকে এ রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

পুলিশি প্রতিবেদনে জানানো হয়েছে, একটি সাদা রঙের কম্বি (ভ্যান) এবং একটি সিলভার রঙের সেডান গাড়িতে করে প্রায় ১২ জন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী ওই লাইসেন্সপ্রাপ্ত পানশালায় পৌঁছায়। তারা ভেতরে থাকা গ্রাহকদের ওপর অতর্কিত গুলি চালাতে শুরু করে। হামলা শেষে পালানোর সময়ও তারা গুলি বর্ষণ চালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ভয়াবহ বন্দুক হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের ধরতে বর্তমানে বিশাল আকারে ‘ম্যানহান্ট’ বা চিরুনি অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা পুলিশ। ঘটনাস্থলে জাতীয় ও প্রাদেশিক ব্যবস্থাপনা দল, গোয়েন্দা বিভাগ এবং সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেটরদের মোতায়েন করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, হামলার নেপথ্যে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। এছাড়া, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে বলেও তারা জানান। অভিযুক্তদের শনাক্ত করতে ফরেনসিক ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রায় ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকা বর্তমানে বিশ্বের অন্যতম উচ্চ অপরাধপ্রবণ দেশ হিসেবে পরিচিত। চলতি মাসের শুরুর দিকেই প্রিটোরিয়ার কাছে একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় ৩ বছরের এক শিশুসহ ১২ জন নিহত হয়েছিলেন। বেকার্সডাল টাউনশিপটি জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং দক্ষিণ আফ্রিকার কয়েকটি গুরুত্বপূর্ণ স্বর্ণখনির কাছের এলাকা।

আরও