সলো ট্রিপে ঝুঁকছে নারী

বিশ্বের মোট ভ্রমণকারীর ৬৪ শতাংশই নারী। তাদের ভ্রমণের গন্তব্য যেমন বৈচিত্র্যময়, তেমনই বৈচিত্র্যময় তাদের ভ্রমণ পদ্ধতি। নিরাপত্তা, স্বাধীনতা এবং স্বাগতপূর্ণ সংস্কৃতি- সবকিছু কথা মাথায় রেখেই গন্তব্য বেছে নিচ্ছেন নারী ভ্রমণকারীরা।

সময়ের সঙ্গে নারী আর্থিকভাবে যত স্বাবলম্বী হচ্ছেন, তাদের যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার প্রবণতাও তত বাড়ছে। নিজ সিদ্ধান্তে একাই ভ্রমণে বের হচ্ছেন তারা। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিশ্বব্যাপী অন্তত ৮২ শতাংশ নারী নিজেই নিজের ভ্রমণবিষয়ক সিদ্ধান্ত নেয়।

স্কিফট রিসার্চের ‘২০২৪ দ্য ওম্যান ট্রাভেলার’ রিপোর্ট অনুসারে, বিশ্বের মোট ভ্রমণকারীর ৬৪ শতাংশই নারী। তাদের ভ্রমণের গন্তব্য যেমন বৈচিত্র্যময়, তেমনই বৈচিত্র্যময় তাদের ভ্রমণ পদ্ধতি। নিরাপত্তা, স্বাধীনতা এবং স্বাগতপূর্ণ সংস্কৃতি- সবকিছু কথা মাথায় রেখেই গন্তব্য বেছে নিচ্ছেন নারী ভ্রমণকারীরা।

স্কিফটের মতে, ২০২৫ সালে প্রায় ৪০ শতাংশ নারী ভ্রমণকারী একা ভ্রমণ বা সলো ট্রাভেলের পরিকল্পনা করছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ প্রবণতাও বৃদ্ধি পায়। পরিসংখ্যান মতে, বয়স ৫৫ বছর পেরিয়েছে, অথচ স্বামী বা সন্তান ছাড়াই একা ভ্রমণ করতে চান- এমন নারীর সংখ্যা ২১ শতাংশ।

এই সলো ট্রিপকে বিদ্রোহের এক নীরব পদক্ষেপ মনে করেন নারীরা। কানাডার রিচমন্ড রিজিওন ট্যুরিজমের পরিচালক লরান পিপলস বলেন, সলো ট্রাভেল আত্ম-যত্নের একটি আমূল রূপ, আনন্দের সাহসী দাবি এবং আত্ম-উপলব্ধির পথ। সলো ট্রাভেল অন্য কারো সুবিধার জন্য নয়, বরং বিশ্বজুড়ে ঘুরে বেড়াতে নিজেকে সাহায্য করে। যতবারই আমি ফিরে আসি, নিজেকে যতটা কৃতিত্ব দেই, তার চেয়ে বেশি সক্ষম মনে করি। আমি আরও সাহসী ও শান্ত হয়ে ফিরে আসি। আমি আসলে নিজেকে ফিরে পেতে সলো ট্রিপে যাই’।

ছুটির পরিকল্পনার সময় নারীদের মধ্যে কিছুটা উদ্বেগ কাজ করে; নিরাপত্তা এবং সাংস্কৃতিক মনোভাব এখনো তাদের পছন্দের ওপর প্রভাব ফেলে। নারীর সলো ট্রাভেল ক্ষমতায়নকারী সংস্থা সোলো ফিমেল ট্র্যাভেলার্সের মতে, ৬৬ শতাংশ মহিলা ভ্রমণকারী নিরাপত্তাকে তাদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হিসেবে দেখেন। ২০২০ সাল থেকে এই সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

ভ্রমণ-সংশ্লিষ্ট দুই শতাধিক প্রতিষ্ঠানের তথ্য বলছে, নারী ভ্রমণকারীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে স্পেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া এবং জাপান। বিশ্বের সর্বনিম্ন অপরাধের হারের মধ্যে একটি জাপান, নিরাপত্তার দিক থেকেও এক নম্বরে রয়েছে এবং অনেক নারী সোলো ট্রাভেলারের জন্য এটি আদর্শ ও স্মরণীয় গন্তব্য।

তবে অনেকেই দলবদ্ধভাবে বা গ্রুপে ঘুরতে যেতে পছন্দ করেন। সলো ফিমেল ট্র্যাভেলার্সের তথ্যমতে, চলতি বছর অন্তত ১৪ শতাংশ নারী দলবদ্ধভাবে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন, যার মধ্যে ৮ শতাংশই ভ্রমণসঙ্গী হিসেবে বেস্ট ফ্রেন্ড বা সবচেয়ে ভালো বন্ধুকে বেছে নিচ্ছে।

ট্যুর অ্যাক্সিসের ইনোভেশন ম্যানেজার মেগান ভিলা মহিলাদের ছোট গ্রুপ এবং মহিলা-নেতৃত্বাধীন গাইডের মাধ্যমে ভ্রমণে যাওয়া পরামর্শ দিয়েছেন। ছোট গ্রুপ ট্যুরগুলো আরো ঘনিষ্ঠ অভিজ্ঞতা তৈরি করে এবং অন্য ভ্রমণকারীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার একটি দুর্দান্ত উপায় বলে মনে করেন তিনি। বর্তমান সময়ে নারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ক্রুজ ভ্রমণও। ২০২৫ সালের আগস্টে ফ্রান্সজুড়ে নারীদের জন্য নদী ক্রুজ চালু করেছে ইউনিওয়ার্ল্ড।

একা ভ্রমণ বা সলো ট্রিপ বলতে আমাদের চোখে তরুণ, যাযাবর ব্যাকপ্যাকারদের ছবি ভেসে ওঠে। তবে স্কিফটের দ্য ওম্যান ট্রাভেলার রিপোর্ট সম্প্রতি সেই মিথ বা ভেঙে দিয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, ১৮-২৪ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র ৪ শতাংশ একা ভ্রমণের পরিকল্পনা করছেন। যেখানে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে প্রায় ২৫ শতাংশ নারী সলো ট্রিপের পরিকল্পনা করছেন। প্রতিবেদনের ফল বলছে, অবসরের বয়সে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বাধীনতা উপভোগ করতে চান নারীরা। নিত্যনৈমিত্তিক জীবন থেকে বেরিয়ে চ্যালেঞ্জ নিতে চান তারা।

এছাড়া নারীদের অংশগ্রহণে আন্তঃপ্রজন্ম ভ্রমণও উল্লেখযোগ্য হারে বাড়ছে। এ ধরণের ভ্রমণের অধিকাংশই মিলেনিয়াল এবং জেন-জেড বাবা-মার নিয়ন্ত্রণে পরিচালিত হয়। যারা সন্তান এবং বাবা-মা উভয়কেই তাদের ভ্রমণে অন্তর্ভুক্ত করে। আমেরিকান এক্সপ্রেস ট্র্যাভেলের ২০২৫ গ্লোবাল ট্র্যাভেল ট্রেন্ডস অনুসারে, ৫৮ শতাংশ মিলেনিয়াল এবং জেন-জেড অভিভাবক তাদের পরিবারকে নিয়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন।

আরও