নেপাল ট্র্যাজেডি

ধ্বংসস্তূপে চাপা পড়া বাড়ি থেকে ১০ দিন পর উদ্ধার জীবিত নারী

উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ত্রিশুলির নেপালি সেনাবাহিনীর মৈথিলী ব্যারাকে নেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডু নেয়া হবে।

নেপালের নুয়াকোট জেলার বেত্রাবতীতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চারতলা একটি বাড়ির ওপরের তলা থেকে ১০ দিন পর ৬৪ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দেশটির সশস্ত্র পুলিশ বাহিনী (এপিএফ) এ তথ্য জানিয়েছে। খবর কাঠমান্ডু পোস্ট।

চন্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে ওই নারীকে বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আনন্দ শ্রেষ্ঠের মালিকানাধীন বাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এপিএফের পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে।

উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ত্রিশুলির নেপালি সেনাবাহিনীর মৈথিলী ব্যারাকে নেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডু নেয়া হবে।

ভোটেকোশি নদীর বন্যার ১১তম দিনে এ উদ্ধার অভিযান চালানো হয়। বন্যায় নেপালের বিভিন্ন জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয় এবং হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।

আরও