সাত মাসে ওমরাহ করেছেন ৪৮ লাখের বেশি মুসল্লি

চলতি হিজরি সনে ওমরাহ পালন করেছেন প্রায় অর্ধ কোটি মুসল্লি। সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে

চলতি হিজরি সনে ওমরাহ পালন করেছেন প্রায় অর্ধ কোটি মুসল্লি। সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের শেষের দিকে শুরু হওয়া হিজরি সালে, অর্থাৎ গত সাত মাসে ওমরাহ পালনের জন্য ৪৮ লাখ ৪০ হাজার ৭৬৪ জন সৌদি আরবে প্রবেশ করেন।

গত সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ওমরাহের উদ্দেশ্যে সৌদিতে প্রবেশ করা ৪২ লাখের বেশি লোক এরই মধ্যে নিজ দেশে ফিরে গেছেন। বাকিরা এখনো সৌদি আরবে অবস্থান করছেন। 

এই সাড়ে ৪৮ লাখ মুসল্লির মধ্যে আকাশপথে সৌদি আরবে ঢুকেছেন ৪৩ লাখের বেশি মানুষ। আর সমুদ্রপথে প্রায় ৪ হাজার ধর্মপ্রাণ ব্যক্তি দেশটিতে প্রবেশ করেছেন। 

আরও