ফিলিপাইনে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৩২, আঘাত হেনেছে সুনামি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আজ সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন দুই শতাধিক। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় প্রায় ১ মিটার (৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হেনেছে। খবর দ্য গার্ডিয়ান।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় গ্রামে সুনামির আঘাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া ইন্দোনেশিয়া, পালাউ এবং দক্ষিণ জাপানেও ছোট আকারের ঢেউ রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেনারেল সান্তোস শহর। সেখানে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির পরিচালক বলেন, চলতি বছরে ফিলিপাইনে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। তিনি আফটারশকের কারণে ক্ষতিগ্রস্ত ভবন ও ধসে পড়ার আশঙ্কা থাকা বাড়িঘরে ফিরে যাওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন।

আরও