হাসিতে তিন নেতার 'কূটনীতি'

মোদির প্রাণখোলা, পুতিনের মুচকি হাসি ও শি’র মাপা প্রতিক্রিয়া

নেতাদের দলগত ছবির জন্য সারিবদ্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তেই দেখা যায় এ দৃশ্য। তিন নেতা একসঙ্গে ঘিরে থাকা কূটনৈতিক সহকারীদের উপস্থিতিতে কয়েক সেকেন্ড প্রাণবন্তভাবে কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত ধরে পুরনো বন্ধুর মতো উচ্ছ্বাস দেখান। মুহূর্তেই ক্যামেরাবন্দি হয় তার পরিচিত প্রাণখোলা হাসি। পুতিনও মুচকি হেসে সাড়া দেন। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মাপা হাসি দিয়ে অংশ নেন নেতাদের এই স্বল্প সময়ের আলাপে। খবর এপি।

এ দৃশ্য ধরা পড়ে উত্তর চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের সময়। নেতাদের দলগত ছবির জন্য সারিবদ্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তেই দেখা যায় এ দৃশ্য। তিন নেতা একসঙ্গে ঘিরে থাকা কূটনৈতিক সহকারীদের উপস্থিতিতে কয়েক সেকেন্ড প্রাণবন্তভাবে কথা বলেন।

২০০১ সালে প্রতিষ্ঠিত এসসিও মূলত মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব ঠেকানোর প্রয়াস হিসেবে শুরু হলেও সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটির আকার ও প্রভাব বাড়ছে। বর্তমানে সংগঠনটিকে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার এক বিকল্প মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

সম্মেলনে শি জিনপিং বলেন, বিশ্বকে ‘শীতল যুদ্ধের মানসিকতা’, প্রতিদ্বন্দ্বী শক্তি ব্লক ও নিপীড়ন থেকে বেরিয়ে আসতে হবে। তিনি জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষার আহ্বান জানিয়ে বহু-মেরুকেন্দ্রিক বিশ্ব এবং আরো ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসনব্যবস্থার ওপর জোর দেন।

আরও