২৬ দিন চাঁদের কক্ষপথে ঘুরে ফিরল নভোযান অরিয়ন

নাসা জানিয়েছে, এ অভিযান চাঁদে ঘুরতে যাওয়ার জন্য নয়। দীর্ঘমেয়াদে চাঁদে বসবাসের সম্ভাবনার দুয়ার অন্বেষণের জন্য।

২৬ দিনের চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে অবতরণ করল নাসার নভোযান অরিয়ন। রোববার (১১ ডিসেম্বর) প্রশান্ত মহাসাগরের মেক্সিকো উপকূলে প্যারাসুটের সাহায্যে ক্যাপসুলটিকে অবতরণ করানো হয়।

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর থেকেই প্যারাসুটের মাধ্যমে অরিয়নের গতি নিয়ন্ত্রণ করা হয়। আর্টেমিস ওয়ান নামে এবারের মিশনটি ছিল পরীক্ষামূলক। আর্টেমিসের প্রথম এ অভিযানে কোনো নভোচারী রাখা হয়নি। তবে অরিয়নের নিরাপদে পৃথিবীতে ফিরে আসার ফলে পরবর্তী অর্থাৎ আর্টেমিস ২ ও ৩ মিশনে নভোচারী রাখার সম্ভাবনার কথা জানিয়েছে নাসা।

প্রায় ২৬ দিন চাঁদের চারদিকে পরিভ্রমণসহ নভোযানটি পাড়ি দেয় ২০ লাখ কিলোমিটার পথ। মনুষ্যবিহীন এ অভিযানের মাধ্যমে মূলত চাঁদে নভোচারীদের অবতরণের জায়গাগুলো চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।

অভিযান শেষে ঘণ্টায় ৪০ হাজার কিলোমিটারের বেশি গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে অরিয়ন। এ গতি শব্দের গতির প্রায় ৩০ গুণ। ফলে নভোযানটি প্রচণ্ড উত্তপ্ত হয়ে আগুনের গোলায় পরিণত হয়। পরে সমুদ্রে অবতরণ করে প্রায় ২০ মিনিট পানিতে ডুবে থাকে।

নাসা জানিয়েছে, এ অভিযান চাঁদে ঘুরতে যাওয়ার জন্য নয়। দীর্ঘমেয়াদে চাঁদে বসবাসের সম্ভাবনার দুয়ার অন্বেষণের জন্য। 

আরও