পাকিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণে আহত ৫

পাকিস্তানের কোয়েটায় গতকাল এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

পাকিস্তানের কোয়েটায় গতকাল এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত অঞ্চল বেলুচিস্তানের কোয়েটায় পুলিশ লাইনসের কাছে বিস্ফোরণ হয়। উদ্ধার অভিযানে অংশ নেয়া জিশান আহমেদ নামের একজন ব্যক্তি সংবাদমাধ্যম ডনকে জানান, আহতদের উদ্ধার করে কোয়েটার বেসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক--তালিবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর আগে পেশোয়ার পুলিশ লাইনে এক ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলায় প্রায় ৮০ জন নিহত হন, যাদের অধিকাংশই পুলিশ সদস্য। খবর ডন

আরও