ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামীকাল থেকে এটি কার্যকর হবে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক গণমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন।

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামীকাল থেকে এটি কার্যকর হবে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক গণমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন। এছাড়া ১ আগস্ট থেকে ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানান তিনি। তবে কীসের কারণে এ জরিমানা বা এর পরিমাণ নিয়ে তিনি বিস্তারিত জানাননি।

ট্রুথ সোশ্যাল পোস্টে গতকাল ট্রাম্প লিখেছেন, ‘যদিও ভারত আমাদের বন্ধু, বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে। কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ। যেকোনো দেশের তুলনায় তাদের সঙ্গে বাণিজ্যে সবচেয়ে কঠিন ও বিরক্তিকর কিছু আর্থিক-বহির্ভূত বাধা রয়েছে।’

তিনি আরো লেখেন, ‘তারা সামরিক সরঞ্জামের বিশাল অংশ রাশিয়া থেকে কেনে। তারা এমন সময় চীন ও রাশিয়ার জন্য বড় ক্রেতাদেশ হয়ে উঠেছে, যখন সবাই চায় রাশিয়া যেন ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করে—এসব বিষয় মোটেও ভালো কিছু নয়! এ কারণেই আমেরিকার বাজারে ভারতীয় পণ্য আমদানির ওপর আগামী ১ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক নেয়া হবে।’ পাশাপাশি ভারতের ওপর একটি জরিমানা চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। যদিও কী সেই জরিমানা, তা পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেননি তিনি।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য মার্কিন শুল্কের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিভিন্ন সময় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে ট্রাম্প ‘খুব কঠিন’ বলে আখ্যা দিয়েছেন। গত এক দশকে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়লেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দ্বিগুণ হয়েছে। ট্রাম্প প্রায়ই অভিযোগ করেন, ভারত অতিরিক্ত শুল্ক আরোপ করে। শুধু তা-ই নয়, ট্রাম্প একাধিকবার ভারতকে শুল্কের রাজা আখ্যা দিয়েছেন।

মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্র ভারত থেকে প্রায় ৮৭ বিলিয়ন বা ৮ হাজার ৭০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। অন্যদিকে ভারত যুক্তরাষ্ট্র থেকে নিয়েছে ৪২ বিলিয়ন বা ৪ হাজার ২০০ কোটি ডলারের পণ্য। ভারত থেকে যেসব পণ্য সবচেয়ে বেশি গেছে তার মধ্যে আছে ওষুধ, মুঠোফোনসহ যোগাযোগযন্ত্র ও পোশাক।

আরও