নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। পাশাপাশি আগামী নভেম্বরে নেপালে সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। পাশাপাশি আগামী নভেম্বরে নেপালে সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনিখবর হিন্দুস্তান টাইমস।

গতকাল শুক্রবার রাত ২টার দিকে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি আকস্মিকভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কিংবা বিরোধী নেতা শের বাহাদুর দেউবাকেউই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য গতকাল শুক্রবার পর্যন্ত সময় দিয়েছিলেন প্রেসিডেন্ট।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের এবং ১৯ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারপ্রধান কে পি শর্মা ওলির মন্ত্রিসভার সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট ভেঙে দেয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে সেখানকার বিরোধী রাজনৈতিক দলগুলো। সিদ্ধান্তের বিরুদ্ধে আইনী ও রাজনৈতিক পদক্ষেপ নেয়া বলে বলে জানিয়েছে তারা।

 

আরও