ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণ, বিদ্যুৎবিহীন বিভিন্ন এলাকা

স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর কারাকাসের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সঙ্গে শহরের আকাশে উড়োজাহাজের শব্দও শোনা যায় বলে জানান সিএনএনের সাংবাদিকরা। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত সিএনএনের একটি দল এসব বিস্ফোরণ প্রত্যক্ষ করেছে। বিস্ফোরণের পর শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে সিএনএন।

স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর কারাকাসের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সঙ্গে শহরের আকাশে উড়োজাহাজের শব্দও শোনা যায় বলে জানান সিএনএনের সাংবাদিকরা। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিএনএন একটি ভিডিও সংগ্রহ ও যাচাই করেছে, যেখানে দেখা যায়—রাতের অন্ধকার আকাশে দুটি ধোঁয়ার কুণ্ডলী ওপরে উঠছে। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম ইফেক্তো কোকুইও ও তাল কুয়াল ডিজিটাল জানিয়েছে, রাজধানীর উত্তরে লা গুয়াইরা রাজ্য, দেশের উপকূলীয় অঞ্চল এবং মিরান্ডা রাজ্যের উপকূলীয় শহর হিগুয়েরোটেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিকবার সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলায় কথিত মাদক পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। তিনি জানিয়েছেন, স্থলভাগে অভিযান ‘শিগগিরই’ শুরু হতে পারে। গত অক্টোবরে ট্রাম্প বলেন, দক্ষিণ আমেরিকার এ দেশ থেকে অবৈধ অভিবাসন ও মাদক প্রবাহ ঠেকাতে ভেনেজুয়েলার ভেতরে কাজ করতে তিনি সিআইএকে অনুমতি দিয়েছেন।

আরও