ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে নিহত ছাড়িয়েছে ১ হাজার ৪০০

দেশটির বিরোধী দল সমর্থিত একটি ওয়েবসাইটে নিখোঁজের সংখ্যা ৫৫ হাজারের বেশি বলে তালিকাভুক্ত করা হয়েছে

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এতে করে এটি এক শতাব্দীর মাঝে লাতিন আমেরিকার অন্যতম ভয়াবহ দুর্যোগে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে দেশটির বিরোধী দল সমর্থিত একটি ওয়েবসাইটে নিখোঁজের সংখ্যা ৫৫ হাজারের বেশি বলে তালিকাভুক্ত করা হয়েছে

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষকে উদ্ধারের চেষ্টা চলছে। বুধবারের ভূমিকম্পের পর আফটারশক সার্বিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। খবর রয়টার্স।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ১ হাজার ৬০০-এর বেশি বিদেশী উদ্ধারকর্মী এরই মধ্যে দেশটিতে পৌঁছেছেন। আরো কয়েকটি দল পথে রয়েছে। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ওই দুই ভূমিকম্পের পর লা গুয়াইরা ও রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এতে করে এটি এক শতাব্দীর মাঝে লাতিন আমেরিকার অন্যতম ভয়াবহ দুর্যোগে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে দেশটির বিরোধী দল সমর্থিত একটি ওয়েবসাইটে নিখোঁজের সংখ্যা ৫৫ হাজারের বেশি বলে তালিকাভুক্ত করা হয়েছে।

অনেক বাসিন্দার অভিযোগ, সব এলাকায় সমানভাবে সরকারি সহায়তা পৌঁছায়নি। তবে কারাবালেদা ও লস কোরালেসের কিছু এলাকায় ভারী যন্ত্র দিয়ে উদ্ধারকাজ চলছে।

এদিকে আফটার শকের ভয়ে স্থানীয় সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে টানা কয়েকদিন ধরে রাস্তায় রাত কাটাচ্ছেন। জরুরি যানবাহন চলাচলের সুবিধার জন্য বর্তমানে লা গুয়াইরা ও কারাকাসের মূল সড়কগুলোতে যাতায়াত সীমিত করেছে প্রশাসন।

লস কোরালেসের বাসিন্দা ৬০ বছর বয়সী বেইসি রিভাস বলেন, আফটারশকের ভয়ে প্রায় সব প্রতিবেশী কয়েক দিন ধরে রাস্তায় রাত কাটাচ্ছেন।

ইয়েন্দ্রি সান্তানা নামের আরেক বাসিন্দা জানান, তাদের এলাকায় কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। তার বোনের ছোট ঘরটি ধসে পড়লেও কোনোভাবে তিনি বেঁচে গেছেন।

জরুরি যানবাহনের চলাচল সচল রাখতে লা গুয়াইরায় প্রবেশ সীমিত রাখা হয়েছে। উদ্ধারকাজে যুক্ত নন এমন ব্যক্তিদের চেকপয়েন্ট পার হতে বিশেষ অনুমতির প্রয়োজন হচ্ছে।

অন্যদিকে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় দুর্বল হয়ে পড়া ভেনেজুয়েলার বিদ্যুৎব্যবস্থা ধীরে ধীরে সচল হচ্ছে। দেশটির অনেক অঞ্চলে নিয়মিত দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না।

উল্লেখ্য, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত ও তুলে নিয়ে যাওয়ার পর ডেলসি রদ্রিগেজ দায়িত্ব নেন। তাই রাজনৈতিকভাবে এ দুর্যোগ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র এরই মধ্যে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে। পাশাপাশি আরো কয়েকশ কোটি ডলারের নতুন সহায়তা প্যাকেজ শিগগিরই ঘোষণা করা হতে পারে বলে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

আরও