বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে যুক্তরাষ্ট্র। এ স্থগিতাদেশ আগামী ২১ জানুয়ারি কার্যকর হবে এবং ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ফক্স নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, তারা স্টেট ডিপার্টমেন্টের যে মেমো দেখেছে, তাতে ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত কনস্যুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেয়া হয়েছে।
এ দেশগুলোর মধ্যে আরো রয়েছে সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেনসহ আরো অনেক দেশ।