জাহাজে ধাক্কা দেয়ার পাল্টাপাল্টি অভিযোগ চীন-ফিলিপাইনের

দক্ষিণ চীন সাগরের জলসীমায় ইচ্ছাকৃতভাবে উপকূলরক্ষী জাহাজে ধাক্কা দেয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেছে চীন ও ফিলিপাইন।

দক্ষিণ চীন সাগরের জলসীমায় ইচ্ছাকৃতভাবে উপকূলরক্ষী জাহাজে ধাক্কা দেয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেছে চীন ও ফিলিপাইন। দক্ষিণ চীন সাগরে হওয়া এ সংঘর্ষ গত এক মাসে দেশ দুটির মধ্যে পঞ্চম ঘটনা। ফিলিপাইন কোস্টগার্ডের মুখপাত্র জে টেরিয়েলা গতকালের সংঘর্ষের ভিডিও দেখিয়ে বলেন, ‘চীনা কোস্টগার্ড জাহাজ ৫২০৫ প্রত্যক্ষ ও ইচ্ছাকৃতভাবে ফিলিপাইনের জাহাজটিকে ধাক্কা দিয়েছে। এতে ফিলিপাইনের উপকূলরক্ষী জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এদিকে চীনের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র লিউ দেজুন বলেছেন, ‘ফিলিপাইনের একটি জাহাজ শোলে অঞ্চলে অবৈধভাবে নোঙর ফেলেছে এবং একটি চীনা জাহাজকে ধাক্কা দিয়েছে।’ জাহাজটি অবিলম্বে সরিয়ে না নিলে ফিলিপাইনকে এর জন্য কঠিন পরিণতিরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর ও ছবি: রয়টার্স

আরও