মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে স্যালুট জানালেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লিখেছেন, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প ও সাহসী সেনাদের দুর্দান্ত অভিযানের জন্য আপনাকে অভিনন্দন জানাই।

ভেনিজুয়েলার সামরিক অভিযান চালিয়ে সস্ত্রীক দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

পোস্টে ট্রাম্পের নেতৃত্বকে ‘সাহসী ও ঐতিহাসিক’ আখ্যা দিয়ে মার্কিন সেনাদের ‘দুর্দান্ত ও নিখুঁত অভিযানের’ ভূয়সী প্রশংসা করেন নেতানিয়াহু। তিনি লিখেছেন, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প ও সাহসী সেনাদের দুর্দান্ত অভিযানের জন্য আপনাকে অভিনন্দন জানাই।

এর আগে শনিবার সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ২০২৪ সালের নির্বাচনে কারচুপি ও বিরোধী মত দমনের অভিযোগে এ অভিযান চালানো হয় বলে দাবি করেছে ওয়াশিংটন। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগও তুলেছে দেশটি।

সিএনএনের তথ্য অনুযায়ী, আটক মাদুরোকে বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলায় বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

আরও