কানাডার ‘প্রতারণামূলক’ বিজ্ঞাপনে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক বাড়ালেন আরো ১০%

ট্রাম্পের দাবি, বিজ্ঞাপনটির তথ্য 'মারাত্মক ভুলভাবে উপস্থাপন' করা হয়েছে এবং এটি একটি 'শত্রুতাপূর্ণ কাজ'।

বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান আইকন রোনাল্ড রেগানের একটি ভিডিও ব্যবহার করা হয়েছে, যেখানে রেগান শুল্ককে বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হিসেবে সমালোচনা করছেন।

কানাডার একটি বিজ্ঞাপনকে ‘প্রতারণামূলক ও বৈরী পদক্ষেপ’ আখ্যা দিয়ে দেশটির পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই শুল্ক ‘তারা (কানাডা) এখন যা দিচ্ছে তার ওপরে’ ধার্য হবে। খবর রয়টার্স।

শনিবার ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেন, ‘তারা জানত বিজ্ঞাপনটি প্রতারণামূলক, তবুও ওয়ার্ল্ড সিরিজের সময় তা প্রচার করেছে।' বিজ্ঞাপনটিকে 'বিভ্রান্তিকর' আখ্যা দিয়ে ট্রাম্প বৃহস্পতিবার অটোয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছিলেন।

শনিবার 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান আইকন রোনাল্ড রেগানের একটি ভিডিও ব্যবহার করা হয়েছে, যেখানে রেগান শুল্ককে বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হিসেবে সমালোচনা করছেন। ট্রাম্পের দাবি, বিজ্ঞাপনটির তথ্য 'মারাত্মক ভুলভাবে উপস্থাপন' করা হয়েছে এবং এটি একটি 'শত্রুতাপূর্ণ কাজ'।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘তাদের বিজ্ঞাপনটি অবিলম্বে নামিয়ে নেয়ার কথা ছিল। কিন্তু তারা বিজ্ঞাপনটিকে প্রতারণামূলক জেনেও গত রাতে ওয়ার্ল্ড সিরিজ চলাকালীন এটি চালাতে দিয়েছে।‘ তিনি আরো লেখেন, ‘তথ্যগুলোর গুরুতর ভুল উপস্থাপনা এবং শত্রুতাপূর্ণ কাজের কারণে, আমি কানাডার ওপর এখনকার হারের চেয়েও ১০ শতাংশ বেশি শুল্ক বাড়াচ্ছি।‘

এই ঘটনার পর বৃহস্পতিবারই ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেন। অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড শুক্রবার জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে আলোচনার পর সোমবার থেকে বিজ্ঞাপন প্রচার স্থগিত করা হবে যাতে আলোচনা পুনরায় শুরু করা যায়।

তবে ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে তিনি কানাডার সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন না। তিনি বর্তমানে মালয়েশিয়া সফরে আছেন। সেখানে তিনি আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

আরও